নিজস্ব প্রতিনিধি , ঝাড়খণ্ড - দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা স্কুটির। একজন , দুজন নয় ৪ জনের একটি স্কুটি ধাক্কা মারে লরিটিকে। ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন একজন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের মুসাবনি এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , মর্মান্তিক দুর্ঘটনাটি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার মুসাবনি এলাকার। শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ একটি স্কুটারে চড়ে ৪ জন যাচ্ছিলেন। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে ধাক্কা মারেন স্কুটারের চালক। দুর্ঘটনার পরে স্কুটার থেকে ছিটকে পড়েন চার জনেই। হিন্দুস্তান কোপার লিমিটেডের সুলঝা খনি থেকে বেরিয়ে একটি লরি রাস্তায় খারাপ হয়ে যায়। লরিটি মুসাবনি এলাকাতে রাস্তার পাশে দাঁড় করানো ছিল। সেই লরিতেই ধাক্কা মারে ওই স্কুটারটি।
প্রাথমিক তদন্তে পুলিশ স্কুটার আরোহীদের নাম জানতে পেরেছে। তাদের নাম ,রোহিত কর্মকার, সমীর কর্মকার, রাজ গোপ, রাহুল কর্মকার। দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের অন্য হাসপাতালে নিয়ে যেতে হয়। অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময়েই মৃত্যু হয়েছে রোহিত, তাঁর ভাই সমীর এবং রাজের। পুলিশ-প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও একই স্কুটিতে ৪ জনের ওঠা নিয়ে প্রশ্ন তুঙ্গে।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের