নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউড অভিনেত্রী তারা সুতারিয়া ও বীর পহাড়িয়া এই তারকা জুটিকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল। কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, এই তারকা জুটি নাকি চুপিসারেই আলাদা হয়ে গেছেন।

ঘটনার সূত্রপাত হয়েছে পাঞ্জাবি গায়ক এপি ধিলনের একটি কনসার্টকে কেন্দ্র করে। কিছুদিন আগে মুম্বইয়ে আয়োজিত ওই কনসার্টে মঞ্চে উপস্থিত ছিলেন তারা সুতারিয়া। অনুষ্ঠান চলাকালীন এপি ধিলন তারার গালে চুমু খেলে সেই মুহূর্তের ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। এরপর থেকেই শোনা যেতে থাকে, তারা আর বীরের মধ্যে আর সব কিছু ঠিকঠাক নেই।

কনসার্ট বিতর্কের কয়েক দিনের মধ্যেই তারা আর বীর নীরবে ব্রেকআপের সিদ্ধান্ত নেন। কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করেই তারা নিজেদের সম্পর্ক শেষ করেছেন বলে খবর। এখনও পর্যন্ত এই বিষয়ে তারা সুতারিয়া বা বীর পহাড়িয়া কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে, এর আগেও তারা সুতারিয়ার নাম একাধিক তারকার সঙ্গে জড়ালেও তিনি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন। সব মিলিয়ে বলিউডে এই নীরব ব্রেকআপের গুঞ্জন ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের