নিজস্ব প্রতিনিধি, দিল্লি – আসন্ন শীতকালীন অধিবেশনে ভারতীয় সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পেশ করতে চলেছে মোদি সরকার। চণ্ডীগড়ে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের পদক্ষেপ করতে মরিয়া কেন্দ্র। ১৩১তম সংশোধনী বিল পাশ হলে চণ্ডীগড়ের ক্ষমতা চলে যাবে রাষ্ট্রপতির হাতে! তীব্র নিন্দা জানিয়েছে আপ থেকে কংগ্রেস। রবিবার মুখ খুলল স্বরাষ্ট্রমন্ত্রক।
এক্স হ্যান্ডেলে পোস্ট করে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, “চণ্ডীগড়ের জন্য আইন প্রণয়ন আরও সহজ করার একটি প্রস্তাব কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। চণ্ডীগড়ের প্রশাসন বা হরিয়ানা এবং পাঞ্জাবের সঙ্গে এই বিষয়ের কোনও সম্পর্ক নেই। সকলের সঙ্গে পরামর্শ করে এবং চণ্ডীগড়ের স্বার্থ মাথায় রেখেই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শীতকালীন অধিবেশনে এই বিষয়ে কোনও বিল আনার পরিকল্পনা কেন্দ্রের নেই।“
উল্লেখ্য, কেন্দ্র সরকার সংবিধানের অনুচ্ছেদ ২৪০-এর অন্তর্ভুক্ত করতে চায় চণ্ডীগড়কে। ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, পুদুচেরির মতো চণ্ডীগড়েও কার্যকর হবে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমতুল প্রশাসন। চণ্ডীগড়ের জন্য নিয়মকানুন তৈরির সমস্ত ক্ষমতা থাকবে রাষ্ট্রপতির হাতে।
সংবিধানের অনুচ্ছেদ ২৪০ অনুযায়ী, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, পুদুচেরির জন্য শান্তি, অগ্রগতি এবং সুশাসনের জন্য বিধিমালা তৈরি করতে পারবেন রাষ্ট্রপতি। আসন্ন শীতকালীন অধিবেশনে সংশোধনী বিল পাশ হলে সেই তালিকায় যুক্ত হবে পাঞ্জাব ও হরিয়ানার যুগ্ম রাজধানী চণ্ডীগড়।
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের