নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দক্ষিণী। সিনেমায় পরিচিত মুখ পৃথ্বীরাজ সুকুমারণ। সম্প্রতি অভিনেতার মা তথা চলচ্চিত্র নির্মাতা মল্লিকা সুকুমারণ দাবি করেছেন , ছেলেকে কাজের জগৎ থেকে দূরে পাঠানোর উদ্দেশ্যেই সাইবার আক্রমণ করা হচ্ছে। এমনকি কোনো সংস্থাই ছেলের হয়ে এগিয়ে আসছেনা। মল্লিকার মন্তব্যটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়।
২১ শে নভেম্বর পৃথ্বীরাজের ছবি বিলায়থ যুদ্ধ ছবিটি মুক্তি পায়। এরপরই তার মায়ের দাবি ছবি সহ ছেলে উভয়কে বিনা কারণে আক্রমণ করা হয়েছে। অভিনেতার মা বলেন , "যখন পৃথ্বীরাজের উপর আক্রমণ হয়, তখন খুব কম সংখ্যক সংস্থা বা ব্যক্তিই এর বিরুদ্ধে কথা বলে। তারা অনলাইনে তাকে নির্লজ্জভাবে গালিগালাজ করছে, বেশিরভাগই কেবল তাকেই লক্ষ্য করে। পৃথ্বী তাদের প্রধান লক্ষ্য। যদি আপনি এই বিষয়ে সংগঠনগুলিকে জিজ্ঞাসা করেন, কারও কাছেই কোনও উত্তর নেই। পৃথ্বীরাজকে অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মালায়ালাম চলচ্চিত্র শিল্পের লোকেরাই এটি করছে।"
অভিনেতার মা দাবি করেছেন , অ্যাসোসিয়েশন অফ মালায়ালাম মুভি আর্টিস্ট - এর মতো চলচ্চিত্র সংগঠনগুলির এই ধরনের আক্রমণের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত। তিনি সাইবার আক্রমণকারী ব্যক্তিদের পরিচয়পত্র সংগ্রহ করার দাবিও করেছেন। চলচ্চিত্র শিল্পকে তার ছেলেকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য , ২০২৫ সালের শুরুতে পৃথ্বীরাজ মোহনলাল অভিনীত L2 Empuraan সিনেমাটি পরিচালনা ও অভিনয়ের মাধ্যমে বিতর্কের মুখে পড়েন। ছবিটিতে গুজরাত দাঙ্গার দৃশ্য দেখানো হয়েছিল যা মুক্তির পর সরিয়ে ফেলা বা পরিবর্তন করতে হয়েছিল। তা সত্ত্বেও, ছবিটি মালায়ালাম সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রে পরিণত হয়।
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের