নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট মিটতেই রাজ্যের রাজনৈতিক ছবিতে বড় বদল। নতুন সরকার গঠনের পথে গেরুয়া শিবিরে। আর সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এই পরিস্থিতিতেই টলিপাড়ার কিছু মানুষের আচরণ নিয়ে সরব হলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর পোস্ট ঘিরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।

ভোটের ফল প্রকাশের পর শ্রীলেখা একটি কড়া পোস্টে অভিনেতা-অভিনেত্রীদের অনেককে নিশানা করেন। তাঁর অভিযোগ, যাঁরা কয়েকদিন আগেও এক রাজনৈতিক শিবিরের পাশে ছিলেন, ফল বেরোতেই তাঁদের সুর বদলে গেছে। এই আচরণকে তিনি ‘নির্লজ্জ’ বলেই কটাক্ষ করেন।তিনি প্রশ্ন তোলেন, আদৌ কি কোনও নৈতিকতা বা আত্মসম্মান বোধ আছে তাঁদের মধ্যে?

শুধু সমালোচনাতেই থেমে থাকেননি শ্রীলেখা। তিনি স্পষ্ট করে জানান, ব্যক্তিগত জীবন নয়, তিনি বলছেন পেশাগত সততা আর অবস্থানের কথা। তাঁর মতে, কেউ নিজের মত বদলাতেই পারেন। কিন্তু এত দ্রুত অবস্থান পরিবর্তন মানুষের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। একই সঙ্গে সিপিএম প্রসঙ্গ টেনে তিনি নিজের অবস্থানও ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরেন।

এই পোস্ট ঘিরে ইন্ডাস্ট্রির ভেতরে নানা জল্পনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নাম না করলেও নির্দিষ্ট কয়েকজনকেই ইঙ্গিত করেছেন অভিনেত্রী। অন্যদিকে, বিজেপির জয়ের পর একাধিক তারকার শুভেচ্ছা বার্তা আর মত প্রকাশ এই বিতর্ককে আরও উসকে দিয়েছে। সব মিলিয়ে ভোট পরবর্তী সময়ে টলিপাড়ায় মতের লড়াই যেন আরও স্পষ্ট হয়ে উঠছে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের