নিজস্ব প্রতিনিধি , দিল্লি - বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দলীয় ঐক্য আরও জোরদার করতে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক শিবির। দলের মধ্যেই সাংসদদের মধ্যে দ্বন্দ্ব মেটাতে বড় বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটের লড়াইয়ে নামার আগে সাংসদদের মধ্যে মতবিরোধ ভুলে সমন্বয়ের পথে হাঁটার স্পষ্ট নির্দেশ দিলেন তিনি।
বুধবার দিল্লিতে লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় আধ ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠকে নির্বাচনী রণকৌশল থেকে শুরু করে সাংগঠনিক শৃঙ্খলা সব দিকেই জোর দেওয়া হয়। সাংসদদের উদ্দেশ্যে অভিষেক বলেন,' নিজেদের মধ্যে কোনও মতানৈক্য থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে। দলীয় সমন্বয় বজায় রাখাই এখন সবচেয়ে জরুরি।'
এদিন বৈঠকে তিনি আরও স্পষ্ট করেন, সংসদের ভিতরে ও বাইরে দলের অবস্থান নিয়ে লোকসভা সহ রাজ্যসভার ডেপুটি লিডার বা চিফ হুইপ যা নির্দেশ দেবেন, সাংসদদের সেই অনুযায়ীই চলতে হবে। দলীয় শৃঙ্খলা ভাঙে বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনও আচরণ বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেন তিনি।
উল্লেখ্য, সম্প্রতি দলের দুই মহিলা সাংসদকে ঘিরে মতবিরোধের খবর প্রকাশ্যে আসায় অস্বস্তিতে পড়ে শাসক শিবির। সেই প্রেক্ষিতেই নির্বাচনের আগে ঐক্যবদ্ধ থাকার বার্তা দিতে আসরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে বিজেপিকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ছোটখাটো বিষয়কেও বিরোধীরা বড় ইস্যু বানাতে পারে। তাই প্রতিটি পদক্ষেপে সাংসদদের আরও সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দেওয়া হয়।
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের