নিজস্ব প্রতিনিধি, ছত্তিশগড় – গত সপ্তাহে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে ছত্তিশগড়ে। মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যু হয় ১১ জনের। আহত কমপক্ষে ২০ জন। তদন্তে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ‘সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট’ না দিয়েই যাত্রীবাহী ট্রেন চালানোর ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন চালক বিদ্যাসাগর। এই তথ্য প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।
‘সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট’-এ পাশ করলে যাত্রীবাহী ট্রেন চালানোর ছাড়পত্র পাওয়া যায়। তদন্তকারীরা জানিয়েছেন, ‘সাইকোলজিক্যাল অ্যাপটিটিউড টেস্ট’ দেননি চালক বিদ্যাসাগর। তদন্তে আরও জানা গিয়েছে, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিলাসপুর বিভাগে ৪২ জন লোকো পাইলটের মধ্যে ৩০ জন এবং নাগপুর বিভাগে ৫৬ জনের মধ্যে ৩৩ জন লোকো পাইলট। এ তো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পরল।
সূত্রের খবর, গাতোরা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ঘণ্টায় ৭৬ কিলোমিটার বেগে চলছিল যাত্রীবাহী ট্রেনটি। জোড়া হলুদ সংকেত দেওয়া হয় ট্রেনটিকে। কিন্তু গতি কমাননি চালক। এমনকি সংঘর্ষের আগে লাল সংকেত দেওয়া হয়েছিল যাত্রীবাহী ট্রেনটিকে। তখন প্রায় ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলছিল। এরপরই দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রেনের।
দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনাস্থলের একাধিক ছবি এবং ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একই লাইনে চলে আসে মালগাড়ি এবং যাত্রীবাহী ট্রেন। মালগাড়িতে ধাক্কা মেরে উপরের দিকে উঠে যায় যাত্রীবাহী ট্রেনটির একটি অংশ। লাইনচ্যুত হয়েছে বেশ কয়েকটি বগি।
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের