নিজস্ব প্রতিনিধি, দান্তেওয়াড়া – বুধবার ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় মাওবাদীদের। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে খতম হয়েছে ১৮ মাওবাদী। তবে প্রাণ হারিয়েছেন ৩ জন নিরাপত্তারক্ষী। গুরুতর আহত আরও ২ জওয়ান। এখনও পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ অব্যাহত। বাকি মাওবাদীদে খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর সশস্ত্র শাখা পিএলজিএ (পিপল্স লিবারেশন গেরিলা আর্মি)-র গতিবিধির গোপন সূত্রে খবর আসে। এরপরই ছত্তিশগড়ের দান্তেওয়াড়া-বিজাপুর সীমান্তবর্তী ভৈরামগড় এলাকার কেসাকুতুল জঙ্গলে মাওবাদ বিরোধী অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। এই দলে ছিল ডিআরজি, এসটিএফ এবং কোবরা ব্যাটালিয়ন। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। শুরু হয় চিরুনি তল্লাশি। তখনই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। সেই হামলায় শহীদ হয়েছেন ৩ জন নিরাপত্তারক্ষী।
গুরুতর আহত হয়েছেন আরও ২ জন জওয়ান। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা নিরাপত্তাবাহিনীর গুলিতে ঝাঁঝরা ১৮ জন মাওবাদী। এখনও পর্যন্ত ১২ জন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই পথে আরও একধাপ এগোল ভারত।
তারেক রহমানকে চিঠি লিখে দুই দেশের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার কথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী
লেবাননে ভারতের মুখ উজ্জ্বল, ইউএন-এর সেরা শান্তিরক্ষকের সম্মান পেলেন মেজর অভিলাষা বারাক
রিপোর্ট নেগেটিভ হলেও মহিলার স্বাস্থ্য পর্যবেক্ষণ অব্যাহত, সতর্কতা জারি সব বিমানবন্দরে
বকরি ইদের আগে কুরবানির ঘটনায় মুসলিম ও হিন্দু গোষ্ঠীর সংঘর্ষ
দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সকলকে বাড়িতে থাকার পরামর্শ মোদির
SIR প্রক্রিয়ায় করা মামলায় শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের
স্বস্তি মিলল না বাজারে, আবারও চড়ল সোনার দাম
তেলেঙ্গানার এলগোই গ্রামে চাঞ্চল্যকর ঘটনা,প্রেমিক চিন্টুর সঙ্গে মিলে স্বামী মুথয়াম রেড্ডিকে খুন করে খেতের ভিতর দেহ পুঁতে দেওয়ার অভিযোগে স্ত্রী কল্পনা সহ দুইজন গ্রেপ্তার, নিখোঁজের নাটকেই ধরা পড়ল পুরো ষড়যন্ত্র
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...