নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বর্তমানে সিনেমার পর্দায় একাধিক খলনায়ক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন বলিউড অভিনেতা ববি দেওল। তবে ব্যক্তিগত জীবনে ছোটবেলায় এক ভয়াবহ ঘটনা প্রভাব ফেলেছিল তার জীবনে। সম্প্রতি এক পটকাস্টে অভিনেতা নিজের সেই অভিজ্ঞতার কথা জানান।

সূত্রের খবর, ববি দেওল বলেন, দিল্লিতে ঘটে যাওয়া বহুচর্চিত অপহরণ, হত্যার ঘটনায় তার এক স্কুল সহপাঠীও জড়িয়ে পড়েছিল। অভিনেতার দাবি, অপহরণকারীদের হাত থেকে ওই সহপাঠী কোনোভাবে পালিয়ে আসতে সক্ষম হয়। পরবর্তীতে তদন্ত চলাকালীন ওই ছাত্রের কাছ থেকে অন্যান্য শিশুদের নাম জানতে চাওয়া হলে সেখানে ববি দেওলের নামও উঠে আসে বলে তিনি জানান।

এই ঘটনার পর ছেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পরের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। ববি দেওল জানান, স্কুল থেকে বাড়ি ফেরা ছাড়া বাইরে বেরোনোর ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এমনকি বাড়ির বাইরেও খেলাধুলা করার অনুমতি ছিল না। শুধু শৈশবই নয়, কলেজ জীবনেও পরিবারের পক্ষ থেকে তার চলাফেরার উপর কড়া নজরদারি বজায় ছিল বলে জানান অভিনেতা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত পরিচালক প্রোসিত রায়ের ইনভেস্টিগেটিভ থ্রিলার সিরিজ 'রাখে' রঙ্গ-বিল্লা কাণ্ডের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সেই প্রসঙ্গে নিজের শৈশবের সেই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন ববি দেওল। বর্তমানে অভিনেতা তার আসন্ন ছবি 'আলফার' কাজ নিয়ে ব্যস্ত।
দীর্ঘদিনের দূরত্ব আর আইনি লড়াইয়ের পর আদালত চত্বরে ঘটল আবেগঘন মুহূর্ত
বিরিয়ানি বিতর্কের রেশ কাটতে না কাটতেই ভাইরাল হল স্ট্যান্ড-আপ কমেডিয়ান মধুর বিরিলের
রাজনৈতিক ডামাডোল কি কোনওভাবে প্রভাব ফেলেছে ধারাবাহিকটির সাফল্যে?
হতে পারে তিনি কোনও সিঁড়িতে পা দিয়েছেন , পরে তার মনে হয়েছে , যে জায়গায় পৌঁছানোর কথা ভেবেছিলেন , সেটি অন্য দিকে যাচ্ছে
হিমাচল প্রদেশের মন্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনা রানাউত সম্প্রতি যোধপুরের একটি গণেশ মন্দিরে পুজো দেন
যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে শোরগোল
সমালোচকদের একাংশের মতে সিনেমাটি বলিউড অভিনেতা সলমন খানের কৃষ্ণসার হরিণ হত্যার মামলার ঘটনাপ্রহ থেকে অনুপ্রাণিত
মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন অর্জুন কাপুর
প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি কৃত্রিম ক্যাফের সেট নির্মাণ করা হয়েছিল
একেবারে ভিন্ন আঙ্গিকে ধরা দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অভিনেত্রী পরিণীতি চোপড়া তাঁর শারীরিক পরিবর্তন ও ওজন কমানোর যাত্রা নিয়ে কথা বলতে গিয়ে এমন এক মন্তব্যের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যা শুনে অবাক হয়েছেন অনুরাগীরা
২০২০ সালের হাথরস কাণ্ড নিয়ে তৈরি হয়েছে ক্রাইম-ড্রামা সিরিজ ‘হাথরস’
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রণীত হান্সের বিতর্কিত মন্তব্য ঘিরে তোলপাড় নেটদুনিয়া
কঠিন সময়ে ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা
বলিউডের প্লেব্যাকের জন্য কখনও চেষ্টা করেননি ইমন চক্রবর্তী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...