নিজস্ব প্রতিনিধি , পঞ্জাব - কাবাডি খেলোয়াড়কে খুন করে বাড়িতে এসে বলে গেলেন দুষ্কৃতীরা। পরিবারের সদস্যদের রীতিমত হুমকি দিলেন তারা। বাইকে করে এসে খুনের কথা জানিয়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পঞ্জাবের লুধিয়ানায়।
সূত্রের খবর , ঘটনাটি পঞ্জাবের মানুকে গ্রামের। একম নামে এক বন্ধুর সঙ্গে দানা মন্ডীতে গিয়েছিলেন কাবাডি খেলোয়াড় গগনদীপ। সেই সময় বাইকে করে হামলাকারীরা এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তাঁর দেহ সামনেরই একটি মাঠে ফেলে দিয়ে যায় তারা। দুষ্কৃতীরা খুনীর কথা জানানোর সময় ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন কাবাডি খেলোয়াড়ের বাবা।
গগনদীপের বাবা গুরদীপ সিংহ বাগ্গা জানিয়েছেন , "দুষ্কৃতীরা বাড়িতে এসে জানিয়ে যায় ওরা গগনাকে গুলি করে মেরেছে। ওরা বলে , 'তোদের ছেলেকে মেরেছি। যা তুলে নিয়ে আয়।' এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই।"
গুরদীপ আরও বলেন , "বন্ধু একমের সঙ্গে কয়েক জনের গন্ডগোল হয়েছিল। সেই ঘটনায় একমের পাশেই দাঁড়িয়েছিলেন গগনদীপ। একমকে সমর্থন করার পর ক্ষোভের বশে তাঁর উপর হামলা চালানো হয়েছে।"
গগনদীপের স্ত্রী নভপ্রীত কউর জানিয়েছেন, "একম ও গগনদীপ একসঙ্গে কবাডি খেলতেন। হামলাকারীরা ওঁদের প্রতিপক্ষ। গত ৩১শে ডিসেম্বর এক অভিযুক্ত একমকে তরোয়াল নিয়ে আক্রমণ করেন। সেই দিন কোনও রকমে বেঁচে ফেরেছিলেন। তাঁর স্বামী এই ঘটনার প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয়েছে।"
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের