নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ। ছবির জন্য কয়েক লক্ষ টাকা ঋণ নিয়ে না ফেরানোর অভিযোগ উঠল ছোট বউ ছবি থেকে পরিচয় পাওয়া টলি অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। ঘটনায় আইনি নোটিশ পাঠানো হয়েছে অভিনেতাকে। ভোটের মুখেই কালিমালিপ্ত তৃণমূল বিধায়ক।
সূত্রের খবর , ২০২১ সালের ২৯ জুলাই শাহিদ ইমামের মধ্যে একটি বাংলা ছবি তৈরি নিয়ে লিখিত চুক্তি হয়। শাহিদ ইমাম ১ কোটি বিনিয়োগ করতে রাজি হন। প্রথম ধাপে শাহিদ ৬৮ লক্ষ টাকা সোহমকে দেন। তার লিখিতও হয়। তবে সেই ছবি পরবর্তীতে তৈরি হয়নি। অভিযোগ টাকা নেওয়ার পর ছবি সংক্রান্ত কোনো বিশিয়েই আর আগ্রহ দেখাননি সোহম।
বিধায়ক অভিনেতার বিরুদ্ধে অভিযোগ , অভিনেতা টাকা নেওয়ার পর প্রযোজনা নিয়ে আর কোনো কথাও বলেননি। এমনকি স্ক্রিপ্ট তৈরির জন্য কোনো আগ্রহ দেখাননি। তবে একটা সময় নাকি ছবির নাম ঠিক হয়েছিল। এরপর আর কোনো কাজেই এগোতে দেখা যায়নি তাকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সোহম। তার দাবি , "টাকা আমি অবশ্যই ফেরত দেব। এই নিয়ে আগেও কথা হচ্ছে।"
ঘটনায় শোরগোল পড়েছে টলিপাড়ায়। আবার অন্যদিকে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোটের সময় এগিয়ে আসছে বলে অযথা তৃণমূল বিধায়কের নামে মিথ্যে অপবাদ ছড়ানো হচ্ছে বলে দাবি শাসক গোষ্ঠির। খবর ছড়াতেই সোহমকে ছিঃছিঃ করছে নেটপাড়ার একাংশ।
ছবি নিয়ে ভীষণই আশাবাদী অনির্বাণ
ফের পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
সারাজীবন ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হিসেবে থেকে যাবেন ইরফান
নতুন তারিখ ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা
বেশ কয়েকদিন ধরেই দীপিকাকে ঘিরে কটাক্ষের ঝড় সোশ্যাল মিডিয়ায়
প্রথমে এই প্রকল্পটি লতা মঙ্গেশকরের স্মৃতিতেই তৈরির পরিকল্পনা ছিল
ইতিমধ্যেই ছবির বেশিকিছু গান দর্শকদের মধ্যে বিরাট সাড়া ফেলেছে
মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় জন নায়গনের ক্লিপিং
সকলকে কাঁদিয়ে ৯২ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি গায়িকা
আথিয়ার এই বিভ্রান্তিকর পোষ্টটি কারোর নজর এড়ায়নি
কিংবদন্তি গায়িকার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
আশা ভোঁসলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ
রবিবার ফের বৈঠকে বসেন অভিনেতারা
৯২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি গায়িকা
৯২ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেলেন আশা ভোঁসলে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন