নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ – এবার মাঝআকাশেও শ্লীলতাহানি! চেন্নাই থেকে হায়দরাবাদগামী বিমানে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদে বিমান অবতরণের পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি গত শুক্রবার ঘটেছে। তবে প্রকাশ্যে এসেছে রবিবার।
সূত্রের খবর, স্বামীর সঙ্গে বিমানে হায়দরাবাদ যাচ্ছিলেন ৩৮ বছর বয়সি মহিলা। যাত্রা পথে ঘুমিয়ে পড়েছিলেন মহিলা। তখনই তাঁর শরীরে অশ্লীলভাবে হাত দেয় পাশে বসে থাকা এক যাত্রী। তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায় মহিলার। চিৎকার করেন তিনি। তাঁর কাছে ছুটে যান বিমানসেবিকারা। বিমান কর্তৃপক্ষের তরফ থেকে পাঠানো হয় খবর।
হায়দরাবাদ বিমানবন্দরে বিমান অবতরণ করার পরই অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল। বয়স ৪৫। চেন্নাই থেকে উত্তরপ্রদেশ যাচ্ছিলেন অভিযুক্ত। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের