নিজস্ব প্রতিনিধি , বীরভূম - দুর্গাপুজোয় এক লক্ষ টাকার চাঁদা চেয়ে না পাওয়ায় শপিংমল ঘেরাও টোটো ইউনিয়নের। ঘটনাটি ঘটে ইলামবাজারে। এরপর টোটো ইউনিয়নের দাপটে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
সূত্রের খবর , ইলামবাজারে এক বহুজাতিক সংস্থার শপিংমলকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ , দুর্গাপুজোর চাঁদা না দেওয়াতেই টোটো ইউনিয়নের সদস্যরা মলের সামনে একের পর এক টোটো দাঁড় করিয়ে ঘেরাও তৈরি করেন। ঘটনাস্থল ইলামবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা , যেখানে প্রতিবছর বড় করে দুর্গাপুজোর আয়োজন হয়।

পুজো কমিটির তরফে ওই শপিংমল কর্তৃপক্ষের কাছে প্রায় এক লক্ষ টাকার চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু মল কর্তৃপক্ষ সেই দাবি মেনে না নেওয়াতেই এদিন সকাল থেকে পরিস্থিতি ঘোলাটে হয়। মলের প্রবেশপথের সামনেই সারি সারি টোটো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে স্বাভাবিক ব্যবসায়িক কার্যকলাপ ব্যাহত হয়।
একাংশ টোটো চালকের দাবি , “ইউনিয়নের নির্দেশে আমরা টোটো দাঁড় করিয়েছি।” যদিও ইউনিয়ন নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করে জানায় , “মলের সামনের এলাকা পিডব্লিউডির জমি। সেখানে টোটো দাঁড় করানো আইনবিরুদ্ধ নয়। চাঁদা তোলা বা কোনও ঘেরাওয়ের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।”

অন্যদিকে , মল কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তারা বলেন , “এই পরিস্থিতি কেন তৈরি হয়েছে , তা আমরা জানি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন।”
ইলামবাজারের বিডিও এপ্রসঙ্গে জানান , “এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ হাতে আসেনি। অভিযোগ পেলে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”
এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ , “ইলামবাজার ব্লকে চাঁদার নামে জবরদস্তি চলছে। একটি বহুজাতিক মল চাঁদা দিতে অস্বীকার করায় তার উপর চাপ তৈরি করতেই এই ঘেরাওয়ের কৌশল। এর ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ভবিষ্যতে এই ধরণের ঘটনা বহুজাতিক সংস্থাগুলিকে এলাকা থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করতে পারে।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের