নিজস্ব প্রতিনিধি , মুম্বই - AI ব্যবহার করে তারকা অভিনেতা , অভিনেত্রীদের ছবি ভিডিও বানানোর ঘটনা নতুন নয়। টলিউড , বলিউডের অনেকেই এই ঘটনার শিকার হয়েছেন। সোনাক্ষী সিনহাও ডিপফেকের শিকার। ঘটনায় ব্যক্তিত্ব নষ্ট হয় বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বচ্চন , ঐশ্বর্য্য রাই বচ্চন। জয়ও পেয়েছিলেন তারা। এবার সোনাক্ষীর আবেদনেও সাড়া দিল দিল্লি হাইকোর্ট। সোনাক্ষীর ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ রক্ষায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে আদালত।
বিচারপতি জ্যোতি সিংয়ের অধীনে এই মামলা চলছে। সোনাক্ষীর আইনজীবীর দাবি , কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অভিনেত্রীর ব্যক্তিত্ব, কণ্ঠস্বর সহ বৈশিষ্ট্যগুলি অপব্যবহার করছে। এতে অভিনেত্রীর ভাবমূর্তি , খ্যাতি সব নষ্ট হচ্ছে বলে অভিযোগ আইনজীবীর। এরপর আদালত অভিযুক্ত লিঙ্কগুলির সফট কপি চেয়ে পাঠিয়েছে। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৬ জুলাই।
উল্লেখ্য , এর আগে একাধিক অভিনেতা অভিনেত্রীরা একই বিষয় নিয়ে সমস্যায় ভুগেছেন। সম্প্রতি অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, সলমন খান, হৃতিক রোশন ও করণ জোহরের মতো তারকারাও নিজেদের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বম্বে হাইকোর্ট বচ্চন পরিবারের সদস্যদের অধিকার রক্ষায় কড়া নির্দেশ দিয়েছিল। জানিয়েছিল , দোষ প্রমাণিত হলেও কঠোর শাস্তির মুখে পড়তে হবে অভিযুক্ত সংস্থা বা ব্যক্তিদের। এবার সোনাক্ষীর ক্ষেত্রেও বড় জয় আসতে চলেছে।
আগামী ১০ ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি
টাটিরি গান নিয়ে মহিলা কমিশনের নিশানায় বাদশা
পিছিয়ে গেল মুক্তির দিনক্ষণ
ধুরন্ধরের প্রশংসাও করেছেন রামগোপাল ভার্মা
বিশ্বব্যাপী এখনও অবধি ৮৩০ কোটির ব্যবসা করেছে ধুরন্ধর ২
সোশ্যাল মিডিয়ায় পরিণীতির মন্তব্য নিয়ে চর্চা তুঙ্গে
নতুন নিয়ে ফের বিতর্কে বাদশা
ছবিতে প্রবীণ অভিনেতার অভিনয় ভীষণই প্রশংসিত
২০১৯ সালে প্রথমবার এই পুতুল বাজারে বিক্রি করে চাইনিজ সংস্থা
প্রথম ৪ দিনে একগুচ্ছ রেকর্ড ভেঙেছে ধুরন্ধর ২
কলকাতায় পা দিয়ে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়লেন বিশ্বকাপজয়ী অধিনায়ক
একগুচ্ছ রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোনের দৌড়ে এই ছবি
ছবিতে দেখা যেতে পারে দীপিকা পাডুকোনকেও
বক্স অফিসে অব্যাহত ধুরন্ধর ঝড়
সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন অনুপম খের
বিশ্বব্যাপী জ্বালানি ঘাটতি
মধ্যপ্রাচ্যের যুদ্ধে রক্তক্ষরণ বিশ্বব্যাপী অর্থনীতির
ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা চলছে
ইরানে ত্রাণ পাঠাতে মরিয়া কাশ্মীরের শিয়া মুসলিমরা
৫-২৫ অনুদান দেওয়ার ঘোষণা