নিজস্ব প্রতিনিধি , মুম্বাই- প্রিয়াঙ্কা বরাবরই ধর্মে-কর্মে বিশ্বাসী। দিন কয়েক আগেও বারাণসির শুটের ফাঁকে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে সেবা প্রদান করে এসেছেন। দেশি গার্লের এই 'দেশি আচার' পালনের গল্প জানেন কী?

মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। তার ‘পরদেশীবাবু’ও কোনওরকম শুভ কাজের আগে পুজোর জন্য জোরাজুরি করেন। গৃহিণীর যত না বেশি পুজোতে মন, তার থেকেও নাকী বেশি নিয়ম রীতি-নীতি মেনে পুজোপাঠ করেন নিক জোনাস। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছিলেন সেকথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের ব্যাগে কী রাখেন? সেকথা বলছিলেন। সেখানেই ঈশ্বরভক্তির ঝুলি উপুড় করে দেন নায়িকা। প্রিয়াঙ্কা জানান তাঁর ব্যাগে সর্বক্ষণ হনুমান চালিশা থাকে। শুধু তাই নয় হাতে কালো সুতোও পরেন তিনি। কিন্তু কেন? কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রিয়াঙ্কা নিজেই জানালেন, এই কালো সুতোকে আমরা আসলে ‘নজর বাট্টু’ বলি। এটা কুনজর বা অশুভ দৃষ্টি থেকে রক্ষা করে।

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া এও জানান মেয়ে মালতী মেরি জোনাসকেও ধীরে ভারতীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাচ্ছেন তিনি।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের