নিজস্ব প্রতিনিধি, উদয়পুর - নুন আনতে পান্তা ফুরায়। তবুও সন্তানজন্মের বিরাম নেই! ১৭তম সন্তানের জন্ম দিলেন এক মহিলা। তাঁর বয়স ৫৫। বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা। আবারও প্রমাণ করে দিলেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
ঘটনাটি ঘটেছে রাজস্থানের উদয়পুরে। নাম রেখা নাম্নী। ৫৫ বছরের মহিলা পেশায় কাগজকুড়ানি। জন্মের পরই মৃত্যু হয়েছিল রেখার ৪ ছেলে ও এক মেয়ের। বাকি সন্তানদের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে ৫ জনের। তাঁদেরও কারও কারও সন্তান হয়েছে। এরই মাঝে আরও এক সন্তানের জন্ম দেন রেখা।
তাঁর এক মেয়ে জানিয়েছে, “সকলেই অবাক হয়ে যায় আমার মায়ের এতগুলি সন্তান রয়েছে জেনে।“ ওই মহিলার স্বামী কাভরা বলেন, “সন্তানদের মুখে খাবার তুলে দিয়ে ২০ শতাংশ সুদে টাকা ধার করতে হয়েছে। এর জন্য লাখ লাখ টাকা বেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও বাকি রয়ে গিয়েছে সুদের টাকা শোধ করা।“
কাভরা আরও জানায়, “প্রধানমন্ত্রীর আবাস যোজনায় একটি বাড়ি আমরা পেয়েছিলাম। কিন্তু তবুও গৃহহীন থাকতে হয়েছে, কেননা জমিটা আমাদের নামে ছিল না। খাবার, শিক্ষা এবং পরিবারের সদস্যদের বিয়ে দেওয়ার ক্ষমতাও আমার নেই। রোজ রোজ এই সমস্যা ভুগিয়ে চলেছে।”
স্বাস্থ্যকেন্দ্রের স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোশন দারাঙ্গি জানিয়েছেন, ”রেখা যখন ভর্তি হয়েছিলেন, তাঁর পরিবার জানিয়েছিলে ওঁর চারটি সন্তান রয়েছে। পরে আমরা জানতে পারি এই সন্তান রেখার সতেরোতম সন্তান।”
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের