নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অভিনেত্রী অপরাজিতা আঢ্য সম্প্রতি একটি ফেসবুক পোস্টে সমাজের প্রচলিত 'বয়স' নিয়ে ধারণার বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন। লাল শাড়িতে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন চল্লিশ পেরোলেই অনেকেই বলে 'উফ বুড়ি হয়ে গেলে' তবে সেই মন্তব্যকে হালকা রসিকতার সঙ্গেই প্রত্যাখ্যান করেছেন অভিনেত্রী। তার কথায়, বয়স বাড়া জীবনের স্বাভাবিক নিয়ম, সেটাকে লুকিয়ে রাখার বা অস্বীকার করার কোনও প্রয়োজন নেই।

শুধু তাই নয়, নিজের পোস্টে তিনি তুলে ধরেছেন একজন নারীর বাস্তব জীবনের দায়িত্বের কথাও। তার প্রশ্ন, বয়স বাড়লে কি সংসারের চিন্তা কমে যায়? EMI-এর চাপ, পরিবারের দায়িত্ব, সন্তানের ভবিষ্যৎ কিংবা মায়ের প্রতি উদ্বেগ— কোনও কিছুই তো কমে না। অথচ সমাজের একাংশ তখনও নারীর পোশাক, সাজ, হাসি কিংবা জীবন উপভোগ করার অধিকার নিয়েই বেশি প্রশ্ন তোলে। 'এই বয়সে এত সাজ কেন?' 'লাল শাড়ি কেন?' 'নাচ বা প্রেমের গান কেন?' এমন মন্তব্যকেই তিনি কটাক্ষ করেছেন।

পোস্টের শেষে অপরাজিতা জানিয়েছেন, বয়স মানুষকে থামিয়ে দেয় না, বরং আরও পরিণত করে তোলে। তার কথায়, কুড়িতে তিনি ছিলেন কুঁড়ি, ত্রিশে নদী, আর চল্লিশে এসে তিনি যেন এক সমুদ্র— যার গভীরতা, অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস আরও সমৃদ্ধ। তাই বয়সকে নয়, জীবনকে উদযাপন করার বার্তাই দিয়েছেন অভিনেত্রী। তার মতে, একজন নারী কখনও বুড়ো হয়ে যান না, সময়ের সঙ্গে তিনি আরও সমৃদ্ধ হন, আরও অনেক গল্পের জন্ম দেন।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের