69d4b0076173c_Gallery_20260407_1775546272
এপ্রিল ০৭, ২০২৬ দুপুর ০২:৪৭ IST

বরুণের অফ ফর্মে ধুঁকছে কেকেআর , কামব্যাকের মন্ত্র শোনালেন দাদা

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চলতি বছর IPL-এর শুরুটা কলকাতা নাইট রাইডার্সের জন্য কার্যত এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইডেন গার্ডেন্সে দুই অধিনায়ক যখন মাঠ ছাড়ছিলেন, তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল প্রকৃতির খেয়ালে ম্যাচ পণ্ড হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। প্রাক্তন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে মাঠে নেমে খেলা শুরুর আপ্রাণ চেষ্টা চালালেও, পর্যাপ্ত সময় না থাকায় ১১:১৪ মিনিটের ডেডলাইন পার হয়ে যায়। এরপরই মহারাজের গলায় শোনা গেল একরাশ আফসোসের সুর।

প্রথম দুই ম্যাচে হারের পর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে কেবল বৃষ্টির দয়ায় এক পয়েন্ট জুটেছে কেকেআরের। সোমবারের পরিত্যক্ত এই ম্যাচ নাইট শিবিরের অন্দরের একাধিক ফাটলকে জনসমক্ষে নিয়ে এসেছে। বিশেষ করে টস জিতে অধিনায়ক অজিঙ্ক রাহানের ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত এখন ক্রিকেট বিশেষজ্ঞদের আতশকাঁচের তলায়। যেখানে বৃষ্টির পূর্বাভাস ছিল, সেখানে কেন ফিল্ডিং নেওয়া হলো না, তা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। পাশাপাশি রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর দলে না থাকা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। টিম ম্যানেজমেন্ট চোটের অজুহাত দিলেও, বিশেষজ্ঞদের মতে বরুণের লাগাতার অফ ফর্মই তাকে মাঠের বাইরে বসিয়ে দিয়েছে।

প্রথম তিন ম্যাচে জয়ের মুখ না দেখলেও কেকেআরের কামব্যাক নিয়ে এখনই হাল ছাড়ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'বরুণ বর্তমানে বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাটাররা এখন সহজেই ওর ডেলিভারিগুলো ধরে ফেলছে এবং বুঝে যাচ্ছে ও ঠিক কী করতে চাইছে। কেকেআরের প্রধান দুই অস্ত্র হলো বরুণ-নারিন, আর তারা দুজনেই ফর্মে নেই - এটা দলের ওপর বিশাল চাপ তৈরি করছে। আগে ব্যাট করেও জেতা সম্ভব। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলে হয়তো আগে ফিল্ডিং নেওয়া যেত। কেকেআরের সমস্যা হলো বর্তমানে কেউ ক্লিক করছে না। তবে টুর্নামেন্ট সবে শুরু, এখনও অনেক পথ বাকি। কেকেআর অবশ্যই ঘুরে দাঁড়াতে পারে'।

একসময়ের ত্রাস এখন ব্যাটারদের কাছে অতি পরিচিত নাম হয়ে ওঠায় বরুণের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। রবি বিষ্ণোইয়ের মতো তরুণ তুর্কিরা যখন দরজায় কড়া নাড়ছেন, তখন বরুণের এমন পারফরম্যান্স কেকেআরের বোলিং বিভাগকে পঙ্গু করে দিয়েছে। এখন দেখার, সৌরভের আত্মবিশ্বাসকে সঙ্গী করে কেকেআর তাদের পরবর্তী ম্যাচগুলোতে জয়ের সরণিতে ফিরতে পারে কি না। ধোনির উত্তরসূরিদের মতো নাইট বাহিনীর ভাগ্যও কি তবে একই পথে হাঁটবে, নাকি ঘুরে দাঁড়াবে বলিউড বাদশার দল, তা নিয়েই এখন চলছে তর্ক-বিতর্ক।

আরও পড়ুন

ভারতের জয়ের পথে ফের বৃষ্টি! ফলো-অন বাঁচিয়ে ১৬ রানের লিড শ্রীলঙ্কার
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়

সোনালের শতরান বিফলে! ২৯০-তেই শেষ শ্রীলঙ্কা, ফলো-অন করাল ভারত
আগস্ট ২৬, ২০২৬

সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের