নিজস্ব প্রতিনিধি, পুঞ্চ – একদিকে যেমন জম্মু-কাশ্মীরের কিশতওয়ার ও উধমপুরে জঙ্গিদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে নিরাপত্তাবাহিনীর। অন্যদিকে পুঞ্চ সেক্টর থেকে উদ্ধার করা হয়েছে একে-৪৭ রাইফেল-গ্রেনেড সহ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র। বড়সড় নাশকতার ছক বানচাল করে দিল সেনা। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সূত্রের খবর, জম্মু-কাশ্মীর জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। এই অভিযানে পুঞ্চ সেক্টর থেকে একে ৪৭ রাইফেল, ৪ টি ম্যাগাজিন, ২০ টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। কারা এই বিপুল পরিমাণ অস্ত্র মজবুত করেছে? এর পিছনে কি কোনও বড়সড় নাশকতার ছক রয়েছে? তা এখনও পর্যন্ত জানা যায়নি। তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এক্স হ্যান্ডেলে এক বিবৃতি দিয়ে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, “আমাদের জওয়ানরা সতর্ক রয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গে জওয়ানরা যৌথ তল্লাশি চালিয়ে পুঞ্চ সেক্টর থেকে একটি একে সিরিজের রাইফেল, চারটি একে ম্যাগাজিন, ২০ টি হ্যান্ড গ্রেনেড এবং অন্যান্য যুদ্ধসামগ্রী উদ্ধার করেছে। এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।“
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের