নিজস্ব প্রতিনিধি , পাটনা - সোনা কিনতে গেলে এবার মুখ দেখাতে হবে। বোরখা পরে মুখ ঢেকে কেনা যাবে না। এমনই নির্দেশিকা জারি করল বিহারের অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশন। নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি অশোক কুমার ভার্মা।
শুধু মহিলারা নয় , পুরুষদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। হেলমেট কিংবা গামছা ঢাকা দিয়ে সোনার দোকান যাওয়া যাবে না। ধর্মের বিরোধীতা নয় , নিরাপত্তাই প্রধান উদ্দেশ্য। কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য এই নির্দেশিকা নয়।
অশোক কুমার ভার্মা বলেছেন , "সোনার গয়নার দাম এখন আকাশছোঁয়া ৷ এই মুহূর্তে ১০ গ্রাম সোনা বিক্রি হচ্ছে ১ লক্ষ ৪০ হাজার টাকায় ৷ সোনার পাশাপাশি রুপোর দামও ক্রমশ সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে ৷ বর্তমানে এক কিলো রুপোর দাম ২ লক্ষ ৫০ হাজার টাকা। দামের সঙ্গে সঙ্গে চুরি-ডাকাতির পরিমাণও অনেকটা বেড়েছে। মুখে ঢাকা দিয়ে কখনও বোরখা পরে, কখনও-বা হেলমেট পরে ৪-৫ জন গয়নার দোকানে ঢোকে আর ডাকাতি করে চলে যায় ৷ তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আগামীদিনে এই ধরনের ঘটনা যাতে এড়াতে নির্দেশিকাটি জারি করা হয়েছে।"
অশোক কুমার ভার্মা আরও বলেন, "এই বিষয়ে পটনা শহরের পুলিশ সুপারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনিও আমার সঙ্গে নির্দেশিকা নিয়ে সহমত পোষণ করেছেন ৷ প্রথমে বিহার রাজ্যেই নির্দেশিকার প্রয়োগ করা হচ্ছে ৷ তবে, বেশ কয়েকটি রাজ্যের কিছু জেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেও এই নিয়মটি বাস্তবায়ন করা হয়েছে ।"
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের