নিজস্ব প্রতিনিধি , লন্ডন - পাকিস্তান বয়কটের সম্ভাবনা অতীত। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের হুমকির পরই হয়তো চিড়ে ভিজল। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দলে নিল সানরাইজার্স লিডস। এই লিগে একগুচ্ছ ভারতীয় ফ্র্যাঞ্চাইজি থাকায় এর আগে পাকিস্তানি খেলোয়াড়দের না নেওয়ার বিষয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে বোর্ডের সাফ আদেশের পরই কাভ্যা মারানের দলে গেলেন পাক স্পিনার।
ভারতীয় মুদ্রায় অন্তত ২.৩৪ কোটি টাকায় ভারতীয় ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন পাক স্পিনার। ১৩ জন পাক ক্রিকেটার ইংল্যান্ডের এই ক্রিকেট লিগে নাম লিখিয়েছিলেন। যার মধ্যে আবরার অন্যতম। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে হান্ড্রেড লিগ। যার নিলাম ছিল বৃহস্পতিবার। এই নিয়ে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই যেমন দলটিকে ধিক্কার জানাচ্ছেন আবার অনেকের মতে নিয়ম মেনে খেলোয়াড়কে নিয়েছেন কাভ্যা মারান।
ইংল্যান্ডের এই ক্রিকেট লিগে রয়েছে একাধিক ভারতীয় ফ্রাঞ্চাইজি। মোট ৮ টি দলের টুর্নামেন্ট হয়। ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে তারা। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে, সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে এবং দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভ দলে।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের