নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রথমে দিল্লি। তারপর মুম্বই, গুজরাত। এবার মাদ্রাজ হাইকোর্ট, মার্কিন দূতাবাসে বোমা থাকার হুমকি ইমেল পাঠানো হয়েছে। হুমকিবার্তা পাওয়ার পরই আঁটসাঁট করে দেওয়া হয়েছে মাদ্রাজ হাইকোর্ট, মার্কিন দূতাবাসের নিরাপত্তা। বোমাতঙ্কের ঘটনায় স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে উত্তেজনা।
পুলিশ সূত্রে খবর, ইমেলে হুমকি দিয়ে জানানো হয়, ডিজি-র কার্যালয়, হাইকোর্ট এবং মার্কিন দূতাবাসে রাখা রয়েছে আরডিএক্স। যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। হুমকি ইমেল পাওয়ার পরই উল্লেখিত ঘটনাস্থলে পাঠানো হয় পুলিশ, বম্ব স্কোয়াড। কিন্তু চিরুনি তল্লাশি করেও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
উল্লেখ্য, সম্প্রতি হুমকি ইমেল পাঠানো হয় দিল্লি হাইকোর্টে। ইমেলে জানানো হয়, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে হাই কোর্ট চত্বরে রাখা রয়েছে বোমা। ইমেলে নাম রয়েছে রাহুল গান্ধী, এম কে স্ট্যালিনের। পরিবারতান্ত্রিক নেতাদের খতম করার লক্ষ্যেই এই বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে ইমেলে। ওই দিনই মুম্বই হাইকোর্টেও একই ইমেল পাঠানো হয়।
গত সোমবার সকালে গুজরাত হাইকোর্টের ইমেলে একটি হুমকি বার্তা দেওয়া হয়। যেখানে বলা হয়, হাইকোর্টের ভিতর বিস্ফোরক পদার্থ ‘আরডিএক্স’ রাখা রয়েছে। খবর পেয়েই হাইকোর্টে পৌঁছয় আহমেদাবাদ থানার পুলিশ, ডগ স্কোয়াড এবং বম্ব স্কোয়াড। তদন্তের পর জানানো হয়, পুরোটাই ভুয়ো তথ্য পাঠানো হয়েছিল। সন্দেহজনক কিছু খুঁজে পায়নি পুলিশ। ইমেল প্রেরকের পরিচয় জানার জন্য ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে তদন্তকারীরা।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...