নিজস্ব প্রতিনিধি, ডোডা - মেঘ ভাঙা বৃষ্টি ও ভূমিধসের জেরে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর। মঙ্গলবার দুপুরে বড়সড় ধস নামে। এর জেরে বন্ধ হয়ে যায় বৈষ্ণোদেবীর যাত্রাপথ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। আহত ২৩। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছে অনেকে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
সূত্রের খবর, এদিন অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে বড়সড় ধস নামে। এর জেরে হুড়োহুড়ি পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। ধসের নিচে চাপা পড়ে যান বহু পুণ্যার্থী। প্রথমে মৃত্যুর খবর সামনে এসেছিল ৬ জনের। এখন তা বেড়ে দাঁড়ায় ৩১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, জম্মু-পঠানকোট জাতীয় মহাসড়কের উপর দু’টি সেতু রয়েছে। সারা রাতের বৃষ্টিতে একটি সেতু মাঝখান থেকে ধসে গিয়েছে। ফলে দুই সেতুতেই যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। বিকল্প পথে ওই এলাকায় যান চলাচল করছে।
কাঠুয়ার ডেপুটি পুলিশ কমিশনার রাজেশ শর্মা জানিয়েছেন, ‘‘পুরনো সেতুটির অবস্থা খুবই খারাপ। নতুন সেতুটির অবস্থা নিয়েও সংশয় রয়েছে। তাই আপাতত সতকর্তামূলক ব্যবস্থা হিসাবে দু’টি সেতু বন্ধ রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে হাইওয়ে কর্তৃপক্ষকে। তাঁদের ইঞ্জিনিয়ারেরা এসে পরীক্ষা করে দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’’
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্বা, রামবান এবং কিস্তওয়ার জেলাগুলিতে। ভয়ঙ্কর বৃষ্টির জেরে আসে হড়পা বান। ভূমিধসের ভয়ে বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের