নিজস্ব প্রতিনিধি, দিল্লি – লাগাতার প্রবল বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। বন্যায় বিপর্যস্ত পাঞ্জাবের পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে সতর্কবার্তা। এই আবহে চীন সফর থেকে ফিরেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, সোমবার চীন সফর সেরে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী। এরপরই পাঞ্জাবের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে ফোন করেন মোদি। পাঞ্জাবের বেহাল অবস্থার বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। কেন্দ্রের তরফে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি। ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রকে চিঠি দিয়ে ৬০ হাজার কোটি টাকা সাহায্যের আবেদন জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
রিপোর্ট অনুযায়ী, গত গত ৩৭ বছরে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়নি পাঞ্জাবে। এবারের বন্যায় জলের তলায় চলে গিয়েছে পাঞ্জাবের ১ হাজারের বেশি গ্রাম। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ২৯ জনের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ঘরছাড়া লক্ষাধিক মানুষ।
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের