নিজস্ব প্রতিনিধি, পাঞ্জাব – প্রবল বৃষ্টিতে বানভাসি অবস্থা পাঞ্জাববাসীর। গত তিন দশকে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়নি পাঞ্জাবে। ইতিমধ্যেই পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা করেছে আপ সরকার। এই আবহে ভেসে গেল ভারত-পাক সীমান্তের ৩০ কিলোমিটার কাঁটাতার। কার্যত ওই এলাকায় এখন কোনও নিরাপত্তা নেই।
বর্ডার সিকিওরিটি ফোর্সের পাঞ্জাব ফ্রন্টিয়ারের ডিআইজি একে বিদ্যার্থী জানিয়েছেন, “গুরুদাসপুরের প্রায় ৩০ থেকে ৪০ টি সীমান্ত চৌকি ডুবে গিয়েছে। তবে সমস্ত কর্মী ও সরঞ্জাম নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। গুরদাসপুর, অমৃতসর ও ফিরোজপুর সেক্টরে প্রায় ৩০ কিলোমিটার এলাকার কাঁটাতারের বেড়া ভেসে গিয়েছে। কোনও কোনও এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে।“
অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নামানো হয়েছে আর্মি, নেভি ও বায়ুসেনাকে। বন্যায় বিধ্বস্ত মানুষকে উদ্ধারে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৩ টি দল। ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের ২৩ টি জেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত ৩.৪৫ লক্ষ মানুষ। জলের তলায় চলে গিয়েছে প্রায় ১৪০০ গ্রাম। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২০ হাজার মানুষকে। ৫০০০ জনকে পাঠানো হয়েছে ত্রাণ শিবিরে। পরিস্থিতি মোকাবিলার জন্য কেন্দ্রকে চিঠি দিয়ে ৬০ হাজার কোটি টাকা সাহায্যের আবেদন জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। কেন্দ্রের তরফে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা