নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সেলেব সন্তানদের খবর পেলে পাপারাজ্জিরা সেখানে থাকবেন না এমন খুব কমই হয়েছে। তেমনই সোমবার একটি জন্মদিনের পার্টিতে আরিয়ান খান আসবে জানার পর থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন তারা। রাত বাড়তেই দুই সঙ্গীকে নিয়ে অনুষ্ঠানে এসে পৌঁছান আরিয়ান। গাড়ি থেকে নামার পরে ছবি শিকারিদের এড়িয়ে মুখ লুকিয়ে সরাসরি প্রবেশ করেন পার্টিতে। সেই মুহূর্তের ভিডিও নিমেষের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে , দুই বন্ধু গাড়ি থেকে নামতেই আরিয়ানের ছবি সহ ইন্টারভিউ নেওয়ার জন্য এগিয়ে যেতে শুরু করেন পাপারাজ্জিরা। নিরাপত্তারক্ষীরা চিৎকার করার সঙ্গে সঙ্গে মুখ লুকিয়ে দৌড় মারেন আরিয়ান। ছবি শিকারিরা ডাকাডাকি করেন ঠিকই তবে মুখ ফিরিয়েও তাকাননি বাদশা-পুত্র। এরপরই নেটপাড়ার একাংশের প্রশ্ন তবে কি মধ্যমা প্রদর্শনের বিতর্ক এড়াতে নিজেকে লুকিয়ে চলছেন আরিয়ান?
সম্প্রতি বেঙ্গালুরুর একটি হোটেলে অতিথিদের উদ্দেশ্যে মধ্যমা প্রদর্শনের অভিযোগ ওঠে আরিয়ানের বিরুদ্ধে। এরপর বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওয়েইজ হুসেইন নামে এক আইনজীবী। কর্নাটকের রাজ্য মহিলা কমিশনেও অভিযোগ জমা হয় আরিয়ানের বিরুদ্ধে। এরইমাঝে কলকাতা সফর সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন আরিয়ান। তবে নেটপাড়ার একাংশ আরিয়ানের এই মুখ লুকোনোর নেপথ্যে মধ্যমা প্রদর্শন বিতর্কের ওপরেই জোর দিয়েছেন।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের