নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - বিধানসভা ভোটের আগে বাংলায় রাজনৈতিক তরজা তুঙ্গে। রবিবার মানবাজারের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর চার্জশিটের কড়া জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে, শাহকে গণতন্ত্রের হত্যাকারী বলেও তোপ দাগলেন মমতা।
শনিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে ৩৫ পাতার ‘চার্জশিট’ প্রকাশ করেছিলেন অমিত শাহ। তার কয়েক ঘণ্টার মধ্যেই পালটা ‘মোটা ভাই, জবাব চাই’ নামে প্রতিবাদী চার্জশিট পেশ করে তৃণমূল কংগ্রেস। রবিবার মানবাজারে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে সরাসরি অমিত শাহকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, ' কাল একজন বড় নেতা এসেছিলেন দিল্লি থেকে। ওরে বাবা! কত বড় নেতা। এসে নাকি তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট দিয়েছেন। আমি বলি, আপনি চার্জশিট দেওয়ার কে? আপনার বিরুদ্ধেই তো চার্জশিট দেওয়া উচিত।'
গুজরাতের দাঙ্গার প্রসঙ্গ তুলে মমতা বলেন, 'আপনি তো দাঙ্গা করেছিলেন, গুজরাতের সেই দাঙ্গায় কত লোক মারা গিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন কমরেড মহাশয়, যখন আমেরিকা থেকে গুজরাতের লোকেদের কোমরে দড়ি পরিয়ে পুশব্যাক করেছিল?' সভামঞ্চ থেকে অমিত শাহকে ‘ভোট কাটারি’, ‘দাঙ্গাকারী’ ও ‘গণতন্ত্র হত্যাকারী’ বলেও তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা।
পাশপাশি, শাহের অনুপ্রবেশ ও ডেমোগ্রাফি বদল সংক্রান্ত অভিযোগেরও পাল্টা জবাব দেন মমতা। তিনি বলেন, ' বলা হচ্ছে ডেমোগ্রাফি বদলে যাচ্ছে! ডাহা মিথ্যে বলছে। মিথ্যে প্রচার করছে। তোমরা মানুষের অধিকার কেড়েছ। এবার কেউ তোমাদের ভোট দেবে না।'
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের