নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ফের চলতি মাসে বজ্রবিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির ভ্রুকুটি। দক্ষিণ-পূর্ব আরবসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ-পূর্ব ভারতের একাধিক রাজ্যে হালকা থেকে মাঝারি, বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
হাওয়া অফিস সূত্রে খবর, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলঙ্গানায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব আরবসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম দিকে অগ্রসর হবে। তামিলনাড়ু, কেরল এবং অন্ধ্রপ্রদেশের বহু জেলায় হড়পা বানের সতর্কতাও জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২২-২৪ অক্টাবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল এবং মাহেতে। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকলে। সতর্কতা জারি করা হয়েছে চেন্নাই, কাড্ডালোর, নাগাপত্তিনম এবং তিরুভাল্লুরে। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কর্ণাটকে। ২২-২৫ অক্টোবরের মধ্যে অন্ধ্রপ্রদেশ এবং রায়লসীমায় এবং ২৩-২৫ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে তেলঙ্গানায়।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...