নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বজবজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বৃহস্পতিবার দুপুরে মেরামতির কাজ চলাকালীন হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় এক নাবালকের মৃত্যু হয়েছে। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
বজবজের সুভাষ উদ্যান এলাকায় একটি গ্যারেজে তেলের ট্যাঙ্কারের মেরামতির কাজ চলছিল। সেই সময় হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে এবং গ্যারেজের ছাদের একাংশ উড়ে যায়। বিস্ফোরণের ঘটনায় এক নাবালক সহ ২ জন গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয়রাই কাছাকাছি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা এক নাবালককে মৃত বলে ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তি এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যারেজটিতে ঝালাইয়ের কাজের জন্য বাণিজ্যিক গ্যাসের পাশাপশি রান্নার গ্যাসও ব্যবহার করা হতো। কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তদন্তকারীরা।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের