নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েনসহ বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে যুবকের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসলেন তৃতীয় লিঙ্গের যুবতী। ঘটনাকে ঘিরে তীব্র সামাজিক আলোড়ন সৃষ্টি হয়েছে মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট এলাকায়। শেষ পর্যন্ত বিষয়টির সমাধান কী হবে, সেই দিকেই এখন নজর এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, পানিগ্রামের বাসিন্দা তৃতীয় লিঙ্গের পিঙ্কী বর্মণ (২৩) এবং এলাকার যুবক সজল বর্মণ (২৫)-এর মধ্যে প্রায় ৩ বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। পিঙ্কীর দাবি, তাঁর প্রকৃত পরিচয় জেনেই সজল তাঁর সঙ্গে সম্পর্কে জড়ান। এমনকি ভবিষ্যতে বিয়ের আশ্বাস দিয়ে একাধিক জায়গায় একসঙ্গে ঘোরাঘুরিও করেন। ভালোবাসার টানে বিভিন্ন সময়ে ওই যুবককে আর্থিক সহায়তাও করেছিলেন বলে পিঙ্কীর দাবি।

কিন্তু অভিযোগ, পরিবারের চাপে গত কয়েক মাস ধরে সজল ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন। পাশাপাশি সম্পর্ক অস্বীকার করতে শুরু করেন। বহুবার কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেও ফল মেলেনি বলে দাবি তাঁর। শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় বুধবার সন্ধ্যায় অভিযুক্ত যুবকের বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করেন পিঙ্কী।
তবে তাতেও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে সেদিন রাত থেকেই সজলের বাড়ির দরজার সামনে ধর্নায় বসেন তিনি। বিক্ষোভের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমতে শুরু করে। অন্যদিকে তাঁর অবস্থান টের পেয়েই অভিযুক্তের পরিবারের সদস্যরা দরজায় তালা ঝুলিয়ে সেখান থেকে সরে যান বলে স্থানীয়দের দাবি। গত ৩ দিন ধরে সেই বন্ধ বারান্দাতেই অনশন অবস্থানে রয়েছেন তিনি।
পিঙ্কী বর্মণ বলেন, 'সজলের কাকিমা আমাকে একবার ঘরে নিয়ে গিয়ে চা-বিস্কুট খাইয়েছিলেন। তারপর থেকে আর কিছু না খেয়ে টানা ৩ দিন ধরে এখানেই অবস্থান করছি। সজল আমাকে অনেক স্বপ্ন দেখিয়েছে, ভবিষ্যতের আশা জাগিয়েছে। আমার একটাই দাবি-আমাকে বিয়ে করে ঘরে তুলতে হবে। আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে গেলে ভালো। তা না হলে এই অনশন চালিয়ে যাব এবং প্রয়োজনে আইনি পথে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব'।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দেবকান্ত বর্মন জানান, 'ছেলের পরিবারের এই আচরণ ঠিক হয়নি। বিয়ে একটি সামাজিক বিষয়। শেষপর্যন্ত তা হবে কি না, সেটা সময় বলবে। তবে উভয় পক্ষের উপস্থিতিতে আলোচনা করে সমস্যার সমাধান করে নেওয়া উচিত ছিল'।
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের