নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতি, ঐক্যের বার্তা তুলে ধরেন তিনি। একইসঙ্গে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি তার ভাষণে ভারতের ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি, অবকাঠামো সম্প্রসারণ, ‘মেক-ইন-ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে দেশের নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
এদিন রাষ্ট্রপতি তার ভাষণে বিশেষভাবে 'অপারেশন সিঁদুরের' প্রসঙ্গ টেনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের দৃঢ় অবস্থানের কথা জানান। তার ভাষায়, ' অপারেশন সিঁদুর মানবতার ইতিহাসে এক দৃষ্টান্ত হয়ে থাকবে।' তিনি জোর দিয়ে বলেন, ভারত কখনও আক্রমণকারী হবে না, তবে নাগরিকদের সুরক্ষায় প্রতিশোধ নিতে দ্বিধা করবে না।
রাষ্ট্রপতি মুর্মু আরো জানান, 'এই অভিযানের মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর ভারত মিশনের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। দেশীয় উৎপাদন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা ভারতের অনেক নিরাপত্তা প্রয়োজন মেটাতে সক্ষম। এটি স্বাধীনতার পর ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক যুগান্তকারী সাফল্য বলে তিনি উল্লেখ করেন।'
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের