নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অতীতের লেখা কবিতাকে কেন্দ্র করে আইনি জটিলতায় জড়ান কবি শ্রীজাত। ২০২৬ বিধানসভা ভোটের আগে শ্রীজাতের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা।

২০১৯ সালে শ্রীজাতের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী রোমিত শীল। অভিযোগ করেন ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর শ্রীজাত নিজের ফেসবুক পেজে 'অভিশাপ' নামের একটি কবিতা পোস্ট করেছিলেন। সেই কবিতাকে ঘিরেই শুরু হয়েছিল বিতর্ক।

আইনজীবীর জানান, এই কবিতার প্রতিটা লাইনে হিন্দু ধর্মকে অসম্মান করা হয়েছে। কবিতার একটি লাইনে শিব লিঙ্গকে ঘিরে আপত্তিকর লেখা ছিল যা নিয়ে আপত্তি জানান আইনজীবী।গত ২০ এপ্রিল কবি শ্রীজাতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আইনজীবী এই ঘটনা প্রসঙ্গে বলেন ওনাকে অনেকবার কোর্টে ডাকা হয়েছিল কিন্তু উনি একবারও হাজিরা দেননি।

শনিবার জামিনের আবেদন করেন শ্রীজাত। শ্রীজাতের বিরুদ্ধে মামলাকারী আইনজীবী বলেন ওনাকে অনেকবার ডাকা হয়েছে আদালতে কিন্তু তিনি একবারও হাজিরা দেননি। তাই জামিন মঞ্জুর যেন না করা হয়। উভয়ের পক্ষের কথা শোনার পর আদালত শ্রীজাতের জামিন মঞ্জুর করেন।

আদালত শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন শ্রীজাতকে। অনুমতি ছাড়া কলকাতা, কৃষ্ণনগরের বাইরে আর কোথাও যেতে পারবেন না শ্রীজাত। তার সঙ্গে ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডও জমা দিতে হবে শ্রীজাতকে।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের