নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ৭ ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপ। এখনও অবধি ভারতের মাটিতে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বহাল বাংলাদেশের। শনিবার বাংলাদেশে গিয়ে বিসিবি কর্তার সঙ্গে বৈঠক করে জয় শাহের নেতৃত্বাধীন আইসিসি। তবে আদৌ তারা বিশ্বকাপে খেলবে কিনা জানা যায়নি। এই চূড়ান্ত টালবাহানার মধ্যে বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বুধবার। তাই বুধবারের মধ্যে সবটা জানিয়ে দেওয়ার নির্দেশ দিল আইসিসি। তবে বৈঠকেও বাংলাদেশ জানিয়েছে তারা বিশ্বকাপ খেলতে ইচ্ছুক। তবে ভারতের মাটিতে কোনোভাবেই খেলতে রাজি নয়। এই একই সিদ্ধান্ত নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরেই চলছে একাধিক নাটক। তবে এবার সবটা বন্ধ করতে ইচ্ছুক আইসিসি।
আইসিসিকে অনুরোধের পর অনুরোধ করে চলেছে বিসিবি। তাদের বি গ্রুপে রেখে আয়ারল্যান্ডকে সেখান থেকে সরিয়ে গ্রুপ সি-তে নিয়ে যাওয়ার দাবি তুলেছিল বাংলাদেশ। সে ক্ষেত্রে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশকে আর ভারতে আসতে হবে না। কারণ, সি গ্রুপের সব ম্যাচ শ্রীলঙ্কায়। অন্য দিকে বি গ্রুপের খেলাগুলি ভারতে। তবে আইসিসির কড়া বার্তা , এসব অনুরোধ মানা যাবে না। চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের আগে জানাতেই হবে। সেক্ষেত্রে ফ্যাসাদে পড়েছে বাংলাদেশ। নিজেদের গর্ত নিজেরাই খুঁড়েছে তারা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের