নিজস্ব প্রতিনিধি , তেহরান - মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে ফিফা বিশ্বকাপেও। এবারের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। তবে সেই আমেরিকায় বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তি জানিয়েছিল ইরান। তাদের সব ম্যাচ মেক্সিকোতে আয়োজনের আর্জি জানানো হয়। আবার গোটা বিশ্বকাপ বয়কটের গুঞ্জনও ছিল তুঙ্গে। এবার শোনা যাচ্ছে , বিশ্বকাপ নয় , মার্কিন যুক্তরাষ্ট্রকে বয়কট করতে চাইছে ইরান।
বৃহস্পতিবার ইরানের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ জানিয়েছেন , “বিশ্বকাপ বয়কটের কথা মোটেই ভাবছে না ইরান। বরং জোরকদমে চলছে বিশ্বকাপের প্রস্তুতি। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, বিশ্বকাপকে নয়।"
এহেন পরিস্থিতির সম্মুখীন হয়ে মেক্সিকোর প্রেসিডেন্টের অবস্থা কিছুটা শ্রীলঙ্কার মত। তাদের ম্যাচ আয়োজনে কোনো সমস্যাই নেই। বরং দুই দেশের যুদ্ধের লাভের লাভ হবে তাদেরই। সেক্ষেত্রে তাদের বক্তব্য , অনুমতি পেলে অনায়াসেই তারা ম্যাচ আয়োজন করতে পারে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম জানিয়েছেন , "প্রয়োজন পড়লে ইরানের ম্যাচগুলি মেক্সিকোয় আয়োজন করা যেতেই পারে। কারণ মেক্সিকোর সঙ্গে বিশ্বের সব দেশেরই সম্পর্ক রয়েছে। তাই ফিফার নির্দেশ পেলেই ম্যাচ আয়োজন করবে মেক্সিকো।"
উল্লেখ্য , এই দুই দেশের পরিস্থিতি খানিকটা পাকিস্তান বাংলাদেশ ভারতের মত। পাকিস্তান যেমন নিরপেক্ষ দেশে ম্যাচ খেলতে চায়। এশিয়া কাপে নিরপেক্ষ দেশ মানেই শ্রীলঙ্কা। বরাবর তিন দেশের ঝামেলায় লাভের গুর খেয়েছে তারা। এবার ইরানও সেই পথে হাঁটছে। শেষমেষ কি হবে সেটাই দেখার বিষয়। তবে ফুটবল মাঠেও কি আমেরিকাকে বয়কট করবে ইরান? অর্থাৎ , আমেরিকার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে কি তারা? সবটাই সময়ের অপেক্ষা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের