নিজস্ব প্রতিনিধি, মস্কো – মার্কিন শুল্ককে বুড়ো আঙুল দেখালেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, “বিশ্ববাজারে সস্তায় তেল যেখানে মিলবে, সেখানেই তেল কিনব”। ট্রাম্পের শুল্কযুদ্ধের জেরে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে ভারত-আমেরিকার সম্পর্ক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনয় জানান, “ভারত নিজের দেশের জনগণের স্বার্থের সঙ্গে কোনও আপস করবে না। এই বিষয়ে ভারত সরকারের নীতি অত্যন্ত স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের তরফে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হলেও জনগণের ক্ষতি হয়, এ রাস্তায় কোনওভাবেই হাঁটবে না সরকার। এক্ষেত্রে দেশের স্বার্থই সর্বাগ্রে।“
রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আরও জানান, “রাশিয়ার তেল কেনার জন্য আমেরিকার তরফে যে বাড়তি শুল্ক চাপানো হয়েছে তা সম্পূর্ণ অনুচিত ও অন্যায়। রাষ্ট্রের স্বার্থ ক্ষুন্ন হয় এমন কোনও সিদ্ধান্ত ভারত কোনওভাবেই নেবে না। বিশ্বের যে কোনও বাণিজ্য সঠিক চুক্তি ও অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে হয়। এক্ষেত্রে যেটা করা উচিত ঠিক সেটাই করছে ভারত। ভারতীয় তেল সংস্থাগুলি যেখানে সস্তা পাচ্ছে সেখান থেকে কেনা চালিয়ে যাবে।“
উল্লেখ্য, গত মাসে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর আবার রাশিয়ার থেকে তেল আমদানির ‘অপরাধে’ ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। এই আবহে আমেরিকা-ভারতের বন্ধুত্বে চিড় ধরেছে।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের