নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বুধবার সন্ধ্যায় বিষ্ণুপুরে কুলিং টাওয়ার কোম্পানিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও অগ্নিসংযোগের কারণ এখনও জানা যায়নি।
সূত্রের খবর, বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ বিষ্ণুপুর থানার পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের জোকা-২ এর ‘ভাসা সেটের' ভিতরে থাকা কুলিং টাওয়ার কোম্পানিতে হঠাৎই আগুন দেখা যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তেই আতঙ্কে চিৎকার করতে করতে কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তেই খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানা ও দমকল বিভাগকে। খবর পেয়ে প্রথমে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা দেখে পাঠানো হয় আরও একটি ইঞ্জিন।
দমকল বাহিনীর প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন বিষ্ণুপুর থানার আইসি গৌতম মিত্রের নেতৃত্বাধীন পুলিশ বাহিনীও। প্রাথমিকভাবে দমকল বাহিনীর অনুমান, শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। কারখানায় প্রচুর পরিমাণে প্লাস্টিক ও বিভিন্ন রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও ভয়াবহ অগ্নিকান্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত নয়।
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের