নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ - ‘বিষাক্ত’ কফ সিরাপ আতঙ্ক দেশজুড়ে। এবার কফ সিরাপকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয়েছে কফ সিরাপ প্রেসক্রাইব করা ড. প্রবীণ সোনিকে। পুলিশি জেরায় তিনি জানিয়েছেন, কোল্ডরিফ প্রেসক্রাইব করলে ১০ শতাংশ কমিশন পেতেন তিনি।
ড. সোনি, কফ সিরাপটির নির্মাতা স্রিসান ফার্মাসিউটিক্যালের কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তে জানা যায়, ড. সোনি প্রেসক্রিপশনে কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খাওয়ার কথা লিখেছিলেন। এই বিষাক্ত কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ শিশুর। এই ঘটনায় ভারতে তৈরি তিনটি সংস্থার কফ সিরাপের বিরুদ্ধে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সূত্রের খবর, প্রথমে জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা দেয় শিশুদের শরীরে। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কিছু ওষুধ দেন। সেগুলি খাওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে শিশুরা। তবে কয়েকদিন পর আচমকা তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুরা। একের পর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায়।
পুলিশ তদন্তে নেমে জানতে পারে চিকিৎসকরা যে ওষুধ দিয়েছিলেন, তার মধ্যে কফ সিরাপ ছিল। ইতিমধ্যেই ১৯ টি ব্যাচের কফ সিরাপ বিক্রি নিষিদ্ধ করেছে রাজস্থান সরকার। কফ সিরাপ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাতে। প্রাইভেট চিকিৎসকদের বারণ করে দেওয়া হয়েছে শিশুদের চিকিৎসা করতে। জ্বর হলেই অসুস্থ শিশুর সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে।
ঘটনায় হতাহতের সংখ্যা এখনও কিছু জানা যায়নি
ঘটনায় শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন
বিল ব্যর্থতায় বিরোধীদের কাঠগড়ায় নরেন্দ্র মোদি
নারীশক্তি বিল নিয়ে বিরোধীদের তোপ মোদির
কেন্দ্রকে চ্যালেঞ্জ প্রিয়াঙ্কা গান্ধীর
সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে
শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযুক্তকে গ্রেফতার করতে তল্লাশি শুরু করেছে পুলিশ
অভিষেককে ফোন করে ধন্যবাদ জানান রাহুল
দুই-তৃতীয়াংশ সমর্থন না পেয়ে লোকসভায় ধাক্কা
এই ইস্যুতে গত কয়েকমাস ধরেই বিপাকে রাহুল গান্ধী
ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে নেমেছে নাসিক পুলিশ
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন
মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন