নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছে রাজধানী। দিল্লির বাতাস ‘বিষাক্ত’ হয়ে গিয়েছে। বিপজ্জনক স্তরে নেমে গিয়েছে দিল্লির বাতাসের মান। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি লিখলেন প্রাক্তন আইপিএস অফিসার ও বিজেপি নেত্রী কিরণ বেদি।
নিজের এক্স হ্যান্ডেলে কিরণ বেদি লিখেছেন, “দিল্লির বর্তমান পরিস্থিতি করোনার সঙ্গে তুলনীয়। এটা যন্ত্রণাদায়ক। হতাশাজনক। স্যার, দয়া করে হস্তক্ষেপ করুন। আমি রয়েছি ইন্দিরাপুরমে। এখানে একিউআই ৫৮৭। শিক্ষকদের মেসেজ সত্ত্বেও বাচ্চাদের স্কুলে পাঠাতে পারিনি। প্রিন্সিপালকে বিস্তারিত লিখেছি। আমার ক্ষমতায় যতটা হবে, সবটা করব।“
তিনি আরও লিখেছেন, “করোনার সময় কীভাবে নেতৃত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি, দেশকে ঐক্যবদ্ধ রেখেছিলেন নিজে দেখেছি। এই পরিস্থিতি সামলাতেও ওঁর মতো যোগ্য কেউ নেই। যদি উনি সরাসরি হস্তক্ষেপ নাও করেন, তাহলেও চাইব কমিশনে অন্তত কয়েকজন মন্ত্রীকে আনা হোক। কেন না এই সমস্যা বহু রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং জনস্বাস্থ্যকে বিপণ্ণ করছে।“
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড বা CPCB-র তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দিল্লির বাতাসের গড় গুণমান সূচক বা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্স’ (একিউআই) ছিল ৩৮৪। মুন্ডকায় ৪৩৬, রোহিণীতে ৪৩২, আনন্দ বিহারে ৪০৮, জাহাঙ্গিরপুরীতে ৪২০। দিল্লিবাসীকে মাস্ক ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন পরিবেশ বিশেষজ্ঞরা।
দিল্লির দূষণ নিয়ন্ত্রণের জন্য ‘কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট’ (সিএকিউএম)-এর তরফে চার স্তরীয় পরিকল্পনা করা হয়েছে। একিউআই ০-৫০ -এর মধ্যে থাকলে তা ‘ভালো’, ৫১-১০০ থাকেল ‘সন্তোষজনক’, ১০১-২০০ থাকলে ‘মাঝারি’, ২০১-৩০০ থাকলে ‘উদ্বেগজনক’, ৩০১-৪০০ থাকলে ‘খুব উদ্বেগজনক’ এবং ৪০১-৫০০ থাকলে ‘ভয়ানক’ বলে বিবেচিত হয়।
কাংপোকপিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগ, শান্তি ফেরানো নিয়ে নতুন করে উদ্বেগ
পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত যুবক
পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন
শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে
হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের