নিজস্ব প্রতিনিধি , হুগলী - বেআইনি ভাবে দিনের পর দিন বিক্রি করা হচ্ছিল মেয়াদ পেরিয়ে যাওয়া বিয়ার। কয়েক মাস আগে প্রশাসনের থেকে হুশিয়ারি পাওয়ার পরও কোনো লাভ না হওয়ায় ফের কুকীর্তি করার সাজা পেল চুঁচুড়ার মদের দোকানের মালিক। মেয়াদ পেরিয়ে যাওয়া বিয়ার বিক্রির খবর ছড়াতেই মদের দোকানে হানা দেয় আবগারি দফতর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , দুই মাসের মধ্যেই একবার দোকানের কর্মীদের হুশিয়ারি দেয় আবগারি দফতর। তবুও সেসব কথায় কান না দিয়ে বিশাল অফারে সেইসব বিয়ার বিক্রি করা হচ্ছিল। তবে আবগারি দফতর সেই গোডাউনে হানা দিয়ে প্রায় হাজারের ওপর মেয়াদ উত্তীর্ণ বিয়ার বাজেয়াপ্ত করল। বাকি কোনো মদ না পাওয়ায় গৌডাউন সিল করেনি প্রশাসনের আধিকারিকরা। কারণ , শুধু এক্সপায়ার হওয়া বিয়ার থাকায় সেগুলি সরানোর কোনো রাস্তা খুঁজে পাবেনা কর্তৃপক্ষ।
আবগারি দফতরের এক আধিকারিক জানিয়েছেন , "আমরা আগেই গোডাউনে এইসব বিয়ার দেখে ওদের অ্যাপ্লিকেশন দিয়ে জানাতে বলেছিলাম। তাহলে আমরা সেই বিয়ারগুলো নষ্ট করে দিতে পারতাম। তবে তারা এটা করেনি। ৩ টি গোডাউনের মধ্যে একটিতেই এই বিয়ার পাওয়া গেছে। নিয়ম অনুযায়ী যতক্ষণ না সরকারের নির্দেশ আসছে আমরা দোকান বন্ধ করতে পারব না। তবে সরকারের আদেশ আসলে ৩ মাস মত দোকান পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।"
আইনশৃঙ্খলার লড়াইয়ে পুলিশের পাশে সরকার
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
প্রধানের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
রাতভর তল্লাশিতে ২৮ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে
থানার দ্বারস্থ হয়েছে বাম নেতৃত্বরা
হারিয়ে যেতে বসেছে বহু বছরের এক লোকশিল্প
বৃহস্পতিবার সকালে গ্রেফতার করা হয় মিনার মণ্ডলকে
বারুইপুর পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
নাম বদল ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক
আত্মহত্যা নাকি অন্য কিছু খতিয়ে দেখছে পুলিশ
ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের