নিজস্ব প্রতিনিধি, মুম্বই – বিরল রোগে আক্রান্ত বলি অভিনেতা বরুণ ধাওয়ানের মেয়ে। মাত্র দেড় বছরের খুদের বিরল রোগের কথা ‘বি আ ম্যান, ইয়ার!’ নামক পডকাস্টে জানান। মেয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁর মেয়ে লারা ‘ডিডিএইচ’ নামক এক রোগে আক্রান্ত। চিকিৎসার ভাষায় যাকে বলা হয়, ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’।
পডকাস্টে অভিনেতা বরুণ ধাওয়ান বলেন, “হাঁটতে গিয়ে মাঝেমধ্যে ওর (মেয়ে) পা বেঁকে যায়। খুব ছোট থেকেই লারার চিকিৎসা চলছে। আড়াই মাস স্পাইকা পরে থাকতে হয়েছিল আমার মেয়েকে। চিকিৎসার এই ধাপটি খুব কঠিন। লারার কোনও অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কারণ ডাক্তাররা একটি বিশেষ পদ্ধতিতে সমস্যার সমাধান করতে সক্ষম হয়েছেন। আমার মেয়েকে অচৈতন্য করে স্পাইকা কাস্ট পরানো হত।“
তিনি আরও বলেন, “ওই আড়াই মাস আমাদের পরিবার খুব কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে। বাইরের দেশে জন্মের সময় থেকেই চিকিৎসা করানোর সুযোগ পাওয়া যায়। তবে আমাদের দেশে সব জায়গায় ‘ডিডিএইচ’-এর চিকিৎসা হয় না। তবে ভালো এখন আর ওকে কাস্ট পরে থাকতে হয় না।“ এরপর এই প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন এই নিয়ে কোনও সহানুভূতি চান না। বরং অন্যান্য অভিভাবকদের সচেতন করতে চান তিনি।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের