নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - আরও একটি মরশুমের শুরুতে সেই চেনা মেজাজে বিরাট কোহলি। বছরের পর সেই একইভাবে সকলকে মুগ্ধ করে চলেছেন। নেট অনুশীলনেই বুঝিয়ে দিয়েছিলেন বড় কিছু আসতে চলেছে। মরশুম শুরুতেই প্রমাণ করে দিলেন অনেক আগেই অবসর নিয়েছেন। হায়দ্রাবাদের বিরুদ্ধে অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন। বোলারদের বাজে বলে যেমন বাউন্ডারি হাঁকিয়েছেন ঠিক তেমনই ভাল বলেও নিজের দক্ষতা ফের প্রমাণ করেছেন। চেজ করতে নেমে বিরাটকে না আটকাতে পারলেই কে মুশকিল তা স্বীকার করে নিলেন বিপক্ষ অধিনায়ক ঈশান কিশান।
ম্যাচ শেষে ঈশান বলেন, "বিপক্ষের ব্যাটাররা দারুণ খেলেছে। বিশেষ করে বিরাট ভাই। ওর উইকেট নেওয়া দরকার ছিল। রান চেজ করার সময় বিরাট ভাইয়ের উইকে না নিলে ম্যাচ হাতছাড়া হবেই।আমাদের আরও পরিশ্রম করতে হবে। প্রথম ম্যাচে এ ধরণের ভুল মেনে নেওয়া যায়। কিন্তু ভবিষ্যতে আমাদের খুবই সতর্ক থাকতে হবে।" কিপিংয়ে পায়ের তলা থেকে দুটি বল গলিয়ে ৮ রান দিয়েছেন ঈশান।
৫ টি চার সহ ৫ টি ছয়ের সঙ্গে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। ১৬তম ওভারে হর্ষল পটেলের চার বলে ১৮ রান নিয়ে দলকে জেতানোর পর কোহলিকে দেখা গেল হাত আকাশের দিকে তুলতে। গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কা শর্মার দিকে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন। পাল্টা চুমু দিলেন অনুষ্কাও। সেই মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে নিমেষের মধ্যেই। এই বিরাটকেই গোটা মরশুম দেখতে চান অনুরাগীরা।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের