নিজস্ব প্রতিনিধি , মুম্বই - একদিনে জোড়া দুঃসংবাদ। প্রয়াত প্রবীণ অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় খানের স্ত্রী তথা সুজান ও জায়েদ খানের মা জারিন খান।বৃহস্পতিবার মুম্বাইয়ের বাসভবনে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন জারিন খান। অনেকটা সময় কাটানোর পর আর শেষরক্ষা হল না। শোক প্রকাশের সময় খান পরিবার গোপনীয়তার অনুরোধ জানিয়েছে। জারিন তার স্বামী সঞ্জয় খান সহ তাদের চার সন্তান - সুজান খান, সিমোন অরোরা, ফারাহ আলী খান ও অভিনেতা জায়েদ খানকে রেখে গেছেন।
জারিনের মৃত্যুর খবর পরপরই, শাবানা আজমি, নীলম কোঠারি, রাকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি সহ বেশ কয়েকজন সেলিব্রিটি সঞ্জয়ের বাসভবনে শ্রদ্ধা জানাতে যান। এছাড়া সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন একাধিক তারকা।
১৯৬৬ সালে সঞ্জয় খানের সাথে বিয়ের আগে জারিন হিন্দি সিনেমায় একটি সংক্ষিপ্ত কিন্তু স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেন। 'তেরে ঘর কে সামনে' ও 'এক ফুল দো মালি'-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। এই দম্পতির প্রেমের গল্পটি একটি বাস স্টপে শুরু হয়। এই আকস্মিক সাক্ষাৎই সারাজীবনের সম্পর্কে পরিণত হয়েছিল।
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের