নিজস্ব প্রতিনিধি, তেহরান - চরম অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিদ্রোহের আগুনে জ্বলছে ইরান। আন্দোলনে সামিল হওয়ার অপরাধে এক যুবককে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে সে দেশের আদালত। এরপরই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা তোপ দেগেছে ইরান।
ট্রাম্প জানিয়েছেন, “বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিলে ভুগতে হবে। ফল একেবারেই ভালো হবে না।” পাল্টা ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানির অভিযোগ, তাঁদের দেশের মানুষকে হত্যা করছে ইজরায়েল এবং মার্কিন প্রশাসন। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, “আমরা ইরানের জনগণের প্রধান হত্যাকারীর নাম ঘোষণা করছি। সেই তালিকায় প্রথমেই আছে ট্রাম্পের নাম, তারপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম। বিক্ষোভে মদত দিচ্ছে আমেরিকায়।”
সূত্রের খবর, বিদ্রোহে সামিল হওয়ার অপরাধে গত ৮ জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল ২৬ বছরের এরফান সোলতানিকে। রবিবার তাঁর ফাঁসির সাজা ঘোষণা করেছে ইরানের আদালত। যে কোনও মুহূর্তে এরফানের ফাঁসি হতে পারে। এরফানের বিচারের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি করেছে নরওয়েতে রেজিস্টার্ড কুর্দি মানবাধিকার সংস্থা হেঙ্গা অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস।
মৃত্যুদণ্ড ঘোষণার পরে মাত্র ১০ মিনিটের জন্য পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল এরফান সোলতানিকে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এবং বিচ্ছিন্ন করে দেওয়া হয় টেলিফোন লাইনের সংযোগ। তেহরান, মাশহাদ সহ মোট ৪০ টি শহরে প্রতিবাদে পথে নেমেছে সে দেশের অগণিত মানুষ। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ২৫০০ জনকে।
নেপালে নিখোঁজ ভারতীয়দের নিয়ে বাড়ছে উদ্বেগ! উদ্ধারে তৎপর দিল্লি, দেশে ফিরলেন অনেকে
ইতালির সংসার ছেড়ে প্রেমিকের ঘরে! ৪ সন্তানের মাকে ঘিরে চাঞ্চল্য
হড়পা বানে বিধ্বস্ত নেপালের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, তিব্বত সীমান্তে কি কূটনৈতিক চাপ?
বিপদসীমার উপরে জলস্তর, সরোবর ফেটে গেলে ফের প্লাবিত হতে পারে বিপর্যস্ত এলাকা
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের