নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ঘরোয়া ক্রিকেটে এবার রোহিত শর্মা , বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফির মান এই বছর যেন দ্বিগুণ , তিনগুণ হয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণ হয়েছে রোহিত কোহলির ব্যাটিং দেখে। দুই তারকাই প্রথম ম্যাচে শতরান হাঁকিয়েছেন। সচিন তেন্ডুলকরের কীর্তি স্পর্শ করেছেন বিরাট কোহলি।
৮টি চারসহ ৯টি ছয়ের সাহায্যে শতরান পূরণ করেন রোহিত শর্মা। ব্যক্তিগত ৯৮ রানে ছক্কা মেরে শতরান করেন হিটম্যান। লিস্ট এ ক্রিকেটে ৩৭তম শতরান করলেন তিনি। তার আগে ২৭ বলে ৫০ রান পূর্ণ করেন। ৫০ ওভারের ক্রিকেটে দ্রুততম শতরান হাঁকালেন রোহিত শর্মা। এর আগে ২০২৩ সালে দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন। শেষ পর্যন্ত করেন ৯৪ রানে ১৫৫ রান। তার ব্যাট থেকে এসেছে ১৮টি চার ও ৯টি ছক্কা।
অন্যদিকে , অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে শতরান করেন বিরাট কোহলি। ৮৩ বলে শতরান পূরণ করেন তিনি। লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করলেন তিনি। ৩৯ বলে ৫০ রান পূর্ণ করেন। শতরানে পৌঁছান ৮৩ বলে। ১১টি চার সহ তিনটি ছক্কা মারেন বিরাট। দুই তারকাই বুঝিয়ে দিয়েছেন , বিশ্বকাপের লড়াইয়ে জিইয়ে থাকতে যেকোনো পরীক্ষার সম্মুখীন হতে তৈরি রো-কো। সচিন তেন্ডুলকরের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের