নিজস্ব প্রতিনিধি, কারুর – দক্ষিণী অভিনেতা-রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক মিছিল যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। আহত ৫১ জন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অনেকে। রাজনৈতিক মিছিলে পদপিষ্টের ঘটনার জন্য পুলিশ প্রশাসনের নিশানায় তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়।
সূত্রের খবর, আয়োজকদের ধারণা ছিল মিছিলে আসতে পারেন ১০ হাজার মানুষ। তবে বাস্তবে জমায়েত করেন ৬০ হাজারের বেশি মানুষ। তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন জানান, বিজয়ের মিছিলের অনুমতি ছিল বিকেল ৩ টে থেকে রাত ১০টা পর্যন্ত। তবে তাঁর দলের এক্স হ্যান্ডেলে জানানো হয় ১২টায় আসবেন বিজয়। তিনি গিয়ে পৌঁছন ৭টা ৪০ মিনিটে। নির্ধারিত সময়ের অনেক পরে ঘটনাস্থলে বিজয় পৌঁছনোয় এমন ঘটনা ঘটেছে।
অভিযোগ, এতক্ষণ চড়া রোদে অপেক্ষা করেছেন মানুষ। কারও জন্য ছিল না জল ও খাবারের ব্যবস্থা। প্রত্যক্ষদর্শীদের দাবি, “ভিড় এতটাই বেশি হয়ে গিয়েছিল যে কারও কিছু করার ছিল না। বিজয় অনেক দেরিতে আসায় সমস্যা বেড়ে যায়। অনেকে পাঁচ-ছ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন পানীয় জল-খাবার ছাড়া। বিজয়ের গাড়ি আসতেই সবাই একসঙ্গে সেদিকে ঝুঁকে পড়েন।“ ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে বলে জানিয়েছেন তামিলনাড়ুর ডিজিপি জি ভেঙ্কটরমন।
শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন লিখেছেন, “আমার হৃদয় বিদীর্ণ। শোকপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যে সব ভাই-বোনেদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।“ সূত্রের খবর, রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন স্ট্যালিন। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেছেন তিনি।
মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ও আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন স্ট্যালিন। এই ঘটনার জন্য যারা দায়ী, তাঁদের চরম শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি। অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, তামিলাগা ভেট্ট্রি কাজাগামের প্রধান বিজয়ের ডাকে আয়োজিত রাজনৈতিক বিজয় মিছিলে প্রায় ১০ হাজার মানুষের ভিড় জমে। অতিরিক্ত ভিড়ে হুড়োহুড়ি শুরু হতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের