নিজস্ব প্রতিনিধি, পাটনা – বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছে বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ পর্ব। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম দফায় ১৩১৪ জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা। ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি। সাতসকালে ভোট দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
ভোট দিয়ে সোশ্যাল মিডিয়ায় নীতীশ জানান, “গণতন্ত্রে ভোটদান কেবল আমাদের অধিকারই নয়, এটা আমাদের দায়িত্ব। আজ বিহারের বিধানসভা নির্বাচনে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ চলছে। সব ভোটারের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। অন্যদেরও ভোটদানে উৎসাহিত করুন।“
প্রথম দফায় ভোটের ১২১ আসনের মধ্যে ১১৮ টি আসনে প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। এনডিএ জোটের নীতীশের দল জেডিইউ ৫৭ টি, বিজেপি ৪৮ টি, চিরাগ পাসওয়ানের দল লড়ছে ১৩ টি আসনে। ইন্ডিয়া জোটের আরজেডির ৭২ টি, কংগ্রেস ২৪ টি, লিবারেশন লড়ছে ১৪ টি আসনে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফায় ১২২ টি বিধানসভা আসনে লড়াই হবে।
সংসার নয়, বইয়ের ভাণ্ডারই হয়ে উঠেছে তাঁর আসল ঠিকানা
বাস্তবে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধাভোগী কর্মী নয়
অভিষেকের ওপর হামলার ঘটনায় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছে
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...