6a5f6195bd764_Gallery_1784635675037
জুলাই ২১, ২০২৬ বিকাল ০৫:৪০ IST

চুক্তি বাতিল চাই! দিল্লি অভিযানে হাজার হাজার কৃষকদের মহাসমাবেশ

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - রাজধানী দিল্লিতে প্রস্তাবিত কৃষক মহাপঞ্চায়েতকে ঘিরে ফের চড়ছে পারদ। পাঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক রাজ্য থেকে হাজার হাজার কৃষক রাজধানীর পথে রওনা হয়েছেন। তার আগে শম্ভু সীমান্তে তৈরি হয়েছে জনসমুদ্র। এই কর্মসূচি ঘিরে তৎপর প্রশাসন। দিল্লি ও হরিয়ানাজুড়ে জারি হয়েছে কড়া সতর্কতা। নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে একাধিক এলাকা।

মঙ্গলবার দিল্লির কিষাণ ঘাটে একদিনের মহাপঞ্চায়েতের ডাক দেয় 'কিষান মজদুর সংঘর্ষ কমিটি'। 'দেশ বাঁচাও মোর্চা'র ছত্রছায়ায় ডাকা হয় এই কর্মসূচি। যার মূল দাবি, প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে। কারণ কৃষকদের আশঙ্কা অন্য জায়গায়। তাঁদের দাবি, এই চুক্তি কার্যকর হলে বিদেশি কৃষিপণ্য সস্তায় বাজারে ঢুকবে। কম দামে আসতে পারে দুগ্ধজাত সামগ্রীও। তাতে বড় ধাক্কা খেতে পারেন দেশের কৃষক ও দুগ্ধ উৎপাদকরা। সেই কারণেই প্রতিবাদের পথে নেমেছেন তাঁরা।

সংবাদসংস্থা এএনআই-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শম্ভু সীমান্তে ইতিমধ্যেই ১ হাজারের বেশি কৃষক জমায়েত করেছেন। তাঁদের দিল্লি যাত্রা রুখতে সীমান্তে কড়া ব্যবস্থা নিয়েছে হরিয়ানা পুলিশ। বসানো হয়েছে একাধিক ব্যারিকেড। অনেক জায়গায় সিমেন্টের স্ল্যাব ফেলে রাস্তা বন্ধ করা হয়েছে। কৃষকদের অগ্রযাত্রা থামাতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি ঘিরে উত্তেজনাও বাড়ছে।

এই আবহে হরিয়ানা সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের। তাঁর অভিযোগ, কৃষকরা শান্তিপূর্ণভাবে দিল্লি যেতে চেয়েছিলেন। কিন্তু প্রশাসন তাঁদের পথ আটকে দিয়েছে। তিনি আরও দাবি করেন, এই ঘটনা হরিয়ানা সরকারের আসল অবস্থান সামনে এনে দিয়েছে। অন্যদিকে, মহাপঞ্চায়েতে যোগ দিতে যাওয়ার পথে ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা গুরনাম সিং চড়ুনিকেও আটক করেছে পুলিশ। সেই খবর ছড়াতেই কয়েকটি এলাকায় বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন কৃষকরা। কোথাও স্লোগান, কোথাও ধর্না। যদিও প্রশাসনের বক্তব্য আলাদা।

তাদের দাবি, আইনশৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মহাপঞ্চায়েত ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশিকা জারি করেছে দিল্লি পুলিশ। রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। বেশ কিছু এলাকায় বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশ বাহিনী।

আরও পড়ুন

এ যেন সিনেমাকেও হার মানায়! ২৩ বছর পর বাবার খুনিকে মেরে বদলা ছেলের
জুলাই ২১, ২০২৬

২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক

হাসপাতাল জেলখানা নয়! সোনমকে মেদান্তে ভর্তির অনুমতি দিল দিল্লি হাই কোর্ট
জুলাই ২১, ২০২৬

সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র

দিল্লির রাজঘাটে শহীদ তর্পণ NCPI-এর , মমতা সরকারের বিরুদ্ধে তোপ কাকলির
জুলাই ২১, ২০২৬

রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর

ঘোর অন্যায়! ২ মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি
জুলাই ২১, ২০২৬

প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক

প্রেমের পরিণতি রক্তাক্ত! মাঝরাস্তায় গুলিতে প্রাণ হারাল মেধাবী ছাত্রী
জুলাই ২০, ২০২৬

বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি

মেরে রেখে এসেছি! মিলল পচা লাস, এক ফোনবার্তাতেই ফাঁস নৃশংস হত্যার ছক
জুলাই ২০, ২০২৬

প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য

পুলিশ সদর দফতরেই রহস্যমৃত্যু ডিজিপির! তদন্তে ফরেনসিক দল
জুলাই ২০, ২০২৬

ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ

পরকীয়ার বিষদাঁত! ২০ লক্ষের বিমার লোভে স্বামীর বিছানায় স্ত্রী ছাড়ল বিষধর সাপ
জুলাই ২০, ২০২৬

প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট

নাড্ডার দরজায় ককরোচ! ২ ঘণ্টার অপেক্ষার পর মিলল বড় আশ্বাস
জুলাই ২০, ২০২৬

দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা

লোকসভায় অভিষেকের বড় ধাক্কা , প্রথম সারি থেকে দ্বিতীয় সারিতে কালীঘাট তৃণমূল
জুলাই ২০, ২০২৬

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য

৪ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! হেফাজত থেকে পালাতে গিয়ে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্তের
জুলাই ২০, ২০২৬

পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা

দিল্লির আন্দোলনে নাটকীয় মোড়! ওয়াংচুকের ডাকে অনশন ভাঙলেন সিজেপি প্রধান
জুলাই ২০, ২০২৬

বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের

দুঃখিত বাবা, পারলাম না! ৫০ বার চাকরির পরীক্ষায় ব্যর্থতার পর হার মানল স্বর্ণপদকজয়ী
জুলাই ২০, ২০২৬

ঘর থেকে উদ্ধার তরুণ ইঞ্জিনিয়ারের দেহ, বাবার উদ্দেশে লেখা চিঠিতে হতাশার ইঙ্গিত

৮ হাজারের জমায়েতে উত্তপ্ত যন্তর মন্তর! আরশোলাদের কর্মসূচি ঘিরে লাঠিচার্জ দিল্লি পুলিশের
জুলাই ২০, ২০২৬

যন্তর মন্তরের কর্মসূচি ঘিরে বাড়ল চাপানউতোর, মুখোমুখি প্রশাসন ও ককরোচ জনতা পার্টি

তীর্থস্থানের বুকে মদ-মাংসের আসর! গ্রেফতার ৩ যুবক
জুলাই ১৯, ২০২৬

সরযূ বক্ষে নৌকায় মদ-মাংসের আসর! ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ধৃত ৩

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের