নিজস্ব প্রতিনিধি , লখনউ - সরকারি চাকরির দোরগোড়ায় পৌঁছেও বারবার ব্যর্থতা। সেই অবসাদ সহ্য করতে পারেননি এক মেধাবী ছাত্র। শেষ পর্যন্ত নিজের জীবন শেষ করে দিলেন ২৩ বছরের তরুণ। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে। পাশাপাশি উঠে এসেছে মানসিক চাপের কঠিন বাস্তবতা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মৃতের নাম আনন্দ কুমার। তিনি মূলত বিহারের বক্সার জেলার বাসিন্দা। কানপুরের গোবিন্দ নগর থানার গুজাইনিতে থাকতেন। সেখানে বাবার সঙ্গে একটি ভাড়া বাড়িতে তাঁর বসবাস ছিল। গত শুক্রবার সকালে ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ ছিল। তা দেখে সন্দেহ হয় গৃহপরিচারিকার। বারবার ডাকাডাকির পরও ভেতর থেকে কোনও সাড়া মেলেনি। এরপর খবর দেওয়া হয় পুলিশ ও পরিবারকে। ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় আনন্দের দেহ উদ্ধার হয়।
তদন্তে জানা গেছে তাঁর মেধার এক উজ্জ্বল ইতিহাস। ২০২৪ সালে কানপুরের নামী কলেজ থেকে বিটেক পাশ করেন আনন্দ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তিনি রাজ্যে তৃতীয় হয়েছিলেন। ১৩ অগস্ট রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল তাঁকে স্বর্ণপদক দেন। পড়াশোনা শেষ করে একটি বেসরকারি সংস্থায় যোগ দেন। পাশাপাশি সরকারি চাকরির প্রস্তুতি চালাচ্ছিলেন জোরকদমে। পরিবারের দাবি, প্রায় ৫০ বার পরীক্ষায় বসেও কপাল খোলেনি। এই ধারাবাহিক ব্যর্থতা থেকেই মনে দানা বাঁধে মারাত্মক ডিপ্রেশন।
দুর্ভাগ্যবশত ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। আনন্দের বাবা ও ঠাকুরদা তখন বিহারে গিয়েছিলেন। বড় ছেলের বিয়ের সম্বন্ধ পাকা করার জন্য ৫ দিন আগেই তাঁরা বাড়ি থেকে রওনা দেন। আনন্দেরও তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেন তিনি। ফাঁকা বাড়িতেই ঘনিয়ে আসে এই মর্মান্তিক ট্র্যাজেডি।
পুলিশের দাবি, ঘর থেকে ৫ লাইনের সুইসাইড নোট মিলেছে। সেখানে বাবার কাছে বারবার ক্ষমা চেয়েছেন আনন্দ। লিখেছেন, বহু চেষ্টা করেও সরকারি চাকরি জোগাড় করতে পারেননি। গোবিন্দ নগর থানার এসএইচও অশোক কুমার দুবে জানান সেই তথ্য। তাঁর কথায়, ওই চিঠিতে 'দুঃখিত' শব্দটি একাধিকবার লেখা ছিল। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, লাগাতার ব্যর্থতার জেরে তৈরি হওয়া মানসিক যন্ত্রণাই এর কারণ। তবে অন্য কোনও রহস্য আছে কি না, পুলিশ তাও খতিয়ে দেখছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে।
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
যন্তর মন্তরের কর্মসূচি ঘিরে বাড়ল চাপানউতোর, মুখোমুখি প্রশাসন ও ককরোচ জনতা পার্টি
সরযূ বক্ষে নৌকায় মদ-মাংসের আসর! ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ধৃত ৩
টানা বর্ষণের জেরে ভয়াবহ বিপর্যয়, উদ্ধারকাজে নেমেছে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী
টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি, ভেসে গেছে ঘরবাড়ি ও গাড়ি, বাড়ছে উদ্বেগ
সোমবারের কর্মসূচি ঘিরে বাড়ছে চাপানউতোর, অবস্থান মঞ্চ নিয়েও মুখোমুখি পুলিশ ও ককরোচ জনতা পার্টি
মন্দির থেকে দেবীমূর্তি সরানোর অভিযোগ, পরে জলাশয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের
এনসিপিআই ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ
এনসিপিআইয়ের রাজনৈতিক বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের