নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লোকসভার বাদল অধিবেশন শুরুর আগেই বদলে গেল সংসদের অন্দরমহলের রাজনৈতিক সমীকরণ। লোকসভার আসন বিন্যাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের জেরে প্রথম সারির আসন হারালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরিবর্তে সামনের সারিতে জায়গা পেলেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই রদবদলকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।
সোমবার থেকে শুরু হওয়া বাদল অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের আসন পুনর্বিন্যাস করা হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী, এতদিন তৃণমূলের লোকসভার দলনেতা হিসেবে ৩৫৪ নম্বর প্রথম সারির আসনে বসা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দ্বিতীয় সারিতে স্থানান্তরিত হচ্ছেন। তার পুরনো আসনেই বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি অতীতে তৃণমূলের সংসদীয় দলনেতা থাকাকালীন ওই আসনেই বসতেন।
শুধু অভিষেক নন, কালীঘাট তৃণমূলের একাধিক সাংসদের আসনেও পরিবর্তন এসেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য, আর কল্যাণের আসন আরও পিছিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে এনসিপিআই শিবিরের সাংসদদের আসন তুলনামূলকভাবে সামনের দিকে এসেছে বলে জানা গেছে। এদিনই সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন করেছিলেন, ছোট কোনও দলকে যেন প্রথম সারিতে জায়গা না দেওয়া হয়। সেই আবেদনের পরেই নতুন আসন বিন্যাস প্রকাশ্যে আসায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
ঘর থেকে উদ্ধার তরুণ ইঞ্জিনিয়ারের দেহ, বাবার উদ্দেশে লেখা চিঠিতে হতাশার ইঙ্গিত
যন্তর মন্তরের কর্মসূচি ঘিরে বাড়ল চাপানউতোর, মুখোমুখি প্রশাসন ও ককরোচ জনতা পার্টি
সরযূ বক্ষে নৌকায় মদ-মাংসের আসর! ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ধৃত ৩
টানা বর্ষণের জেরে ভয়াবহ বিপর্যয়, উদ্ধারকাজে নেমেছে সেনা, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী
টানা বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি, ভেসে গেছে ঘরবাড়ি ও গাড়ি, বাড়ছে উদ্বেগ
সোমবারের কর্মসূচি ঘিরে বাড়ছে চাপানউতোর, অবস্থান মঞ্চ নিয়েও মুখোমুখি পুলিশ ও ককরোচ জনতা পার্টি
মন্দির থেকে দেবীমূর্তি সরানোর অভিযোগ, পরে জলাশয়ে ঝাঁপ দিয়ে মৃত্যু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের
এনসিপিআই ইস্যুতে বিরোধীদের বিক্ষোভ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের