নিজস্ব প্রতিনিধি, পাটনা – রক্তাক্ত ভোটমুখী বিহার। খুন করা হয়েছে লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদবকে। এই ঘটনায় রবিবার সকালে জেডিইউ প্রার্থী সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরপরই বিজেপিকে তোপ দেগেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে লালু পুত্র বলেন, “ঘটনার পর এটা হওয়ারই ছিল। প্রধানমন্ত্রী আজ পাটনায় রোড শো করবেন। এদিকে বিহারের একাধিক জায়গায় অপরাধ চলছে। তিনি কি এটা দেখতে পাচ্ছেন না? সম্প্রতি আরা এবং রোহতাসে বাবা-ছেলেকে খুন করা হয়েছে। বিহারে প্রতিদিনই কোথাও না কোথাও গুলি চলে। রাজ্যে মহা জঙ্গলরাজের পরিস্থিতি তৈরি হয়েছে।“
তেজস্বী যাদব আরও বলেছেন, “প্রধানমন্ত্রী গুজরাতে কারখানা তৈরি করছেন আর তিনি বিহার ভোটে জিততে চান। এটা আর চলবে না। গত ১১ বছরে কোনও কর্মসংস্থান তৈরি করেনি তিনি। এখন প্রধানমন্ত্রী ১ কোটি চাকরি দেওয়ার কথা বলছেন। এটা কেবল একটা কৌশল।“
উল্লেখ্য, একসপ্তাহ আগে লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ দুলারচাঁদ যাদবকে খুনের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মোকামা কেন্দ্রের জেডিইউ প্রার্থী অনন্ত সিং, মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রাম। সেই ভিত্তিতে তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানিয়েছেন।
রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়, সাক্ষ্যগ্রহণের আগে অভিযুক্তকে নিয়ে কড়া অবস্থান শীর্ষ আদালতের
সিজেপির সংসদ অভিযানকে ঘিরে উত্তপ্ত রাজধানী, ভাইরাল দাবিকে ভুয়ো বলে জানাল কেন্দ্রীয় সরকার
২৩ বছরের পুরনো রক্তঋণের বদলা! বাবার খুনিকে হত্যা করে গ্রেফতার যুবক
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরোধিতায় রাজধানী অভিযানের ডাক, সীমান্তে জড়ো হাজারো কৃষক, বাড়ছে উত্তেজনা
সরকারি হাসপাতাল থেকে পছন্দের বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসার ছাড়পত্র
রাজঘাটে শহীদ দিবস পালন NCPI-এর
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে ক্ষোভের আগুন, আন্দোলনের আবহে প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে নতুন বিতর্ক
বিয়ের প্রস্তাবে না বলতেই গুলির ঝড়! স্কুলের পথে দ্বাদশ শ্রেণির ছাত্রীর করুণ পরিণতি
প্রেমিকের দেহ ফ্ল্যাটে ফেলে উধাও! বাড়িওয়ালার ফোনেই ফাঁস খুনের রহস্য
ত্রিপুরা পুলিশের সদর দফতরে রহস্যমৃত্যু ডিজিপির! শৌচাগার থেকে উদ্ধার শীর্ষকর্তার দেহ
প্রেমিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ, মোবাইলে থাকা সাপের ছবিই খুলে দিল রহস্যের জট
দাবিপত্র জমা সিজেপির, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিলেন জে পি নাড্ডা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগের আসনটি বরাদ্দ হয়েছে অভিষেকের জন্য
পুলিশি গুলিতে শেষ যুবক, ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে তোলপাড় গুজরাটের আনন্দ জেলা
বিরোধী সাংসদদের আশ্বাসে বদল অবস্থান, তবে আন্দোলন জারি রাখার বার্তা বিক্ষোভকারীদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের